পোডোসাইট কোষ কোথায় পাওয়া যায়?
A ডিস্টাল প্যাঁচানো নালিকায়
B বোম্যান্স ক্যাপসুলে
C প্রক্সিমাল প্যাচানো নালিকায়
D হেনলির লুপে
Solution
Correct Answer: Option B
- পোডোসাইট (Podocyte) হলো এক ধরনের বিশেষায়িত এপিথেলিয়াল কোষ, যা নেফ্রনের বোম্যান্স ক্যাপসুলের (Bowman's Capsule) ভেতরের স্তরে (ভিসেরাল স্তর) পাওয়া যায়।
- এই কোষগুলোর আঙুলের মতো প্রবর্ধক থাকে, যা গ্লোমেরুলাসের কৈশিক জালিকাগুলোকে পেঁচিয়ে রাখে।
- পোডোসাইট কোষগুলোর মাঝখানে সূক্ষ্ম ফাঁকা স্থান থাকে, যাকে স্লিট পোর (Slit pore) বা পরিস্রাবণ ছিদ্র বলা হয়।
- এই ছিদ্রগুলোর মাধ্যমেই রক্ত থেকে তরল এবং বর্জ্য পদার্থ ছেঁকে বোম্যান্স ক্যাপসুলে প্রবেশ করে।