নিচের কোন হরমোন রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে?
A রেনিন
B অ্যালডোস্টেরন
C ইনসুলিন
D অ্যানজিওটেনসিন
Solution
Correct Answer: Option B
অ্যালডোস্টেরন (Aldosterone) হলো অ্যাড্রেনাল কর্টেক্স থেকে নিঃসৃত একটি মিনারেলোকর্টিকয়েড হরমোন।
- এটি প্রধানত রক্তে সোডিয়াম (Sodium) এবং পটাশিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে।
- এই হরমোন নেফ্রনের দূরবর্তী প্যাঁচানো নালিকা এবং সংগ্রাহী নালিকায় কাজ করে সোডিয়াম আয়নের পুনঃশোষণ বৃদ্ধি করে এবং পটাশিয়াম আয়নের ক্ষরণ ত্বরান্বিত করে।