অবস্থান অনুযায়ী মানবদেহের কশেরুকাগুলোকে ভাগ করা হয়-
A ৪টি অঞ্চলে
B ৫টি অঞ্চলে
C ৬টি অঞ্চলে
D ৭টি অঞ্চলে
Solution
Correct Answer: Option B
অবস্থান অনুযায়ী মানবদেহের মেরুদণ্ডের ৩৩টি কশেরুকাকে মোট ৫টি অঞ্চলে ভাগ করা যায়। অঞ্চলগুলো হলো:
১. গ্রীবাদেশীয় (Cervical) অঞ্চল: ৭টি কশেরুকা।
২. বক্ষদেশীয় (Thoracic) অঞ্চল: ১২টি কশেরুকা।
৩. কটিদেশীয় (Lumbar) অঞ্চল: ৫টি কশেরুকা।
৪. স্যাক্রাল (Sacral) অঞ্চল: ৫টি কশেরুকা (একীভূত হয়ে ১টি স্যাক্রাম গঠন করে)।
৫. ককসিজিয়াল (Coccygeal) অঞ্চল: ৪টি কশেরুকা (একীভূত হয়ে ১টি ককসিস গঠন করে)।