হিউমেরাসের নিচের অস্থির নাম কী?
A রেডিয়াস-আলনা
B টিবিয়া-ফিবুলা
C কার্পাল-মেটাকার্পাল
D টার্সাল-মেটাটার্সাল
Solution
Correct Answer: Option A
মানুষের অগ্রপদের বা হাতের উপরের অংশের অস্থি হলো হিউমেরাস।
- এর ঠিক নিচেই কনুই থেকে কবজি পর্যন্ত অংশে বা সম্মুখবাহুতে রেডিয়াস (Radius) এবং আলনা (Ulna) নামক দুটি অস্থি পাশাপাশি থাকে।
- টিবিয়া-ফিবুলা হলো পায়ের অস্থি যা ফিমারের নিচে থাকে।