ঐচ্ছিক পেশির ক্ষেত্রে প্রযোজ্য নিচের কোনটি?
A অনুপ্রস্থ রেখা থাকে না
B নিউক্লিয়াস অসংখ্য
C ইন্টারক্যালেটেড ডিস্ক বিদ্যমান
D মাকু আকৃতির
Solution
Correct Answer: Option B
ঐচ্ছিক পেশি (Voluntary Muscle) হলো সেসব পেশি যা প্রাণীর ইচ্ছানুযায়ী সংকুচিত ও প্রসারিত হয়।
- এই পেশির কোষগুলো নলাকার, শাখাবিহীন এবং এদের গায়ে আড়াআড়ি দাগ বা অনুপ্রস্থ রেখা থাকে।
- প্রতিটি কোষে অসংখ্য নিউক্লিয়াস থাকে যা কোষপর্দার ঠিক নিচেই অবস্থান করে।
- ইন্টারক্যালেটেড ডিস্ক কেবল হৃৎপেশিতে এবং মাকু আকৃতির গঠন অনৈচ্ছিক পেশিতে দেখা যায়।