একটি চিহ্নিত পেশিতে নিউক্লিয়াস থাকে-
A শতাধিক
B দুইটি
C পাঁচটি
D একটি
Solution
Correct Answer: Option A
চিহ্নিত পেশি বা কঙ্কাল পেশির (Skeletal muscle) কোষগুলো লম্বাকৃতির এবং শাখাবিহীন হয়।
- ভ্রূণীয় অবস্থায় অনেকগুলো কোষের মিলনের ফলে এই পেশি গঠিত হয় বলে প্রতিটি কোষে শতাধিক বা অসংখ্য নিউক্লিয়াস থাকে।
- এই নিউক্লিয়াসগুলো কোষের পরিধির দিকে বা সারকোলেম্মার ঠিক নিচে অবস্থান করে।