অষ্টম করোটিক স্নায়ুর কাজ-
A মস্তিষ্কে দর্শন অনুভূতি পৌঁছানো
B ঘ্রাণানুভূতি মস্তিষ্কে পরিবহন
C শ্রবণ ও ভারসাম্য রক্ষা
D চক্ষুপেশি সঞ্চালন
Solution
Correct Answer: Option C
মানবদেহের অষ্টম করোটিক স্নায়ু বা অডিটরি স্নায়ু (Auditory nerve) অন্তর্কর্ণ থেকে উৎপন্ন হয়। এর প্রধান কাজ হলো শ্রবণ ও দেহের ভারসাম্য রক্ষা করা।
এর দুটি শাখা রয়েছে:
• ভেস্টিবুলার শাখা: দেহের ভারসাম্য রক্ষায় কাজ করে।
• ককলিয়ার শাখা: শ্রবণে সাহায্য করে।