কোন মেমব্রেন স্ক্যালা ভেস্টিবুলি ও স্ক্যালা মিডিয়াকে পৃথক করেছে? 

A রেসনার'স 

B টিমপেনিক 

C লোবিওলার 

D বেসিলার

Solution

Correct Answer: Option A

ককলিয়ার অভ্যন্তরে অনুদৈর্ঘ্যভাবে তিনটি প্রকোষ্ঠ থাকে। রেসনার'স মেমব্রেন (Reissner's membrane) ককলিয়ার উপরের প্রকোষ্ঠ স্ক্যালা ভেস্টিবুলি এবং মাঝের প্রকোষ্ঠ স্ক্যালা মিডিয়া-কে পরস্পর থেকে পৃথক করে।
বেসিলার মেমব্রেন: এটি স্ক্যালা মিডিয়া ও স্ক্যালা টিম্পেনিকে পৃথক করে।
টিম্পেনিক মেমব্রেন: এটি কানের পর্দা যা বহিঃকর্ণ ও মধ্যকর্ণকে পৃথক করে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions