একটি প্রাথমিক উওসাইট থেকে শেষ পর্যন্ত নিম্নের কোনটি তৈরি হয়? 

A একটি ডিম্বাণু ও তিনটি পোলার বডি 

B দুইটি ডিম্বাণু ও একটি পোলার বডি 

C তিনটি ডিম্বাণু ও একটি পোলার বডি 

D শুধু চারটি ডিম্বাণু

Solution

Correct Answer: Option A

উওজেনেসিস (Oogenesis) প্রক্রিয়ায় একটি প্রাইমারি উওসাইট (Primary Oocyte) মিয়োসিস বিভাজনের মাধ্যমে বিভক্ত হয়।
মিয়োসিস-১ এর শেষে একটি বড় সেকেন্ডারি উওসাইট এবং একটি ছোট ফার্স্ট পোলার বডি তৈরি হয়।
মিয়োসিস-২ এর শেষে সেকেন্ডারি উওসাইটটি বিভক্ত হয়ে একটি পরিণত ডিম্বাণু (Ovum) এবং একটি সেকেন্ড পোলার বডি তৈরি করে। ফার্স্ট পোলার বডিও বিভক্ত হয়ে দুটি পোলার বডি তৈরি করে।
ফলে সম্পূর্ণ প্রক্রিয়া শেষে ১টি ডিম্বাণু এবং ৩টি পোলার বডি উৎপন্ন হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions