ভ্রূণীয় মেসোডার্ম থেকে সৃষ্টি হয় মানুষের কোন অঙ্গ? 

A স্নায়ুতন্ত্র 

B হৃৎপিন্ড 

C ফুসফুস 

D চুল

Solution

Correct Answer: Option B

- ভ্রূণের গ্যাস্ট্রুলেশন ধাপে গঠিত তিনটি স্তরের মধ্যে মাঝের স্তরটি হলো মেসোডার্ম (Mesoderm)
- মেসোডার্ম স্তর থেকে মানবদেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ ও তন্ত্র গঠিত হয়।
- মেসোডার্ম থেকে সৃষ্ট প্রধান অঙ্গসমূহ: হৃৎপিণ্ড (Heart), রক্ত ও রক্তনালী, পেশিতন্ত্র, কঙ্কালতন্ত্র (অস্থি ও তরুণাস্থি), বৃক্ক (Kidney), জননাঙ্গ এবং যোজক কলা।
- অপশনগুলোর মধ্যে স্নায়ুতন্ত্র ও চুল এক্টোডার্ম থেকে এবং ফুসফুস এন্ডোডার্ম থেকে সৃষ্টি হয়।
- তাই সঠিক উত্তর হবে হৃৎপিণ্ড, যা মেসোডার্ম থেকে উৎপন্ন হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions