Solution
Correct Answer: Option B
মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ হলো ত্বক।
- ত্বক হচ্ছে মেরুদণ্ডী প্রাণীর বহিরাঙ্গের একটি নরম আবরণ, যা দেহের ভেতরের অঙ্গগুলোকে আবৃত করে ও রক্ষা করে।
- স্তন্যপায়ী প্রাণীর ত্বকে লোম থাকে। এটি পারিপার্শ্বিক পরিবেশের সাথে সংযোগ স্থাপন করে এবং বাহ্যিক প্রভাবের বিরুদ্ধে দেহের প্রাথমিক রক্ষক হিসেবে কাজ করে।
- পঞ্চইন্দ্রিয়ের একটি গুরুত্বপূর্ণ সংবেদী অঙ্গ হলো ত্বক।
- উল্লেখ্য, যকৃৎ হলো মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি, সর্ববৃহৎ অঙ্গ নয়।