কোষের বাইরের প্রোটোপ্লাজম নির্মিত দ্বিস্তরী আবরণীকে কী বলে?
A প্লাজমামেলা
B কোষ প্রাচীর
C সাইটোপ্লাজম
D নিউক্লিয়ার মেমব্রন
Solution
Correct Answer: Option A
কোষের বাইরের প্রোটোপ্লাজম নির্মিত দ্বিস্তরী আবরণীকে প্লাজমামেলা (Plasmalemma) বা কোষঝিল্লি বলা হয়।
• এটি মূলত লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত একটি বৈষম্যভেদ্য পর্দা।
• কার্ল নাগেলি এবং সি. ক্রেমার প্রথম কোষঝিল্লির নামকরণ করেন প্লাজমামেমব্রেন এবং জে. কিউ. প্লাওয়ার এর নাম দেন প্লাজমালেমা।
• এর প্রধান কাজ হলো কোষের ভেতরের সজীব অংশকে রক্ষা করা এবং কোষের ভেতর ও বাইরের পদার্থের আদান-প্রদান নিয়ন্ত্রণ করা।
• কোষ প্রাচীর কেবল উদ্ভিদ কোষে থাকে এবং এটি সজীব নয় বরং মৃত ও সেলুলোজ নির্মিত।