Solution
Correct Answer: Option D
ক্রোমোসোমকে রঞ্জিত বা স্টেইন (Stain) করলে এর মধ্যবর্তী যে অরঞ্জিত বা রংহীন খাঁজবিশিষ্ট অংশ দেখা যায়, তাকে সেন্ট্রোমিয়ার (Centromere) বা মুখ্য কুঞ্চন (Primary Constriction) বলে।
গুরুত্বপূর্ণ তথ্য:
• সেন্ট্রোমিয়ারের সাথে স্পিন্ডল ফাইবার যুক্ত হয়ে কোষ বিভাজনে সাহায্য করে।
• ক্রোমোসোমের প্রান্তভাগকে টেলোমিয়ার বলে।
• ক্রোমাটিড তন্তুতে পুঁতির মালার মতো যে দানাদার অংশ দেখা যায়, তাকে ক্রোমোমিয়ার বলে।