এডেনিন থাইমিনের সাথে যুক্ত হয়-
A শ্যুগারের সাহায্যে
B তিনটি হাইড্রোজেন বন্ডের সাহায্যে
C দুইটি হাইড্রোজেন বন্ডের সাহায্যে
D ফসফেট বন্ডের সাহায্যে
Solution
Correct Answer: Option C
ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড (DNA) হলো জীবদেহের গঠন ও ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণের জিনগত নির্দেশ ধারণকারী নিউক্লিক অ্যাসিড।
- DNA-তে দুই প্রকারের নাইট্রোজেনাস বেস থাকে: পিউরিন (Purine) এবং পাইরিমিডিন (Pyrimidine)।
- পিউরিন বেস দুটি হলো অ্যাডেনিন (A) ও গুয়ানিন (G) এবং পাইরিমিডিন বেস দুটি হলো সাইটোসিন (C) ও থাইমিন (T)।
- DNA-এর ডাবল হেলিক্স গঠনে অ্যাডেনিনের (A) সাথে সবসময় থাইমিন (T) দুটি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে।
- অন্যদিকে গুয়ানিন (G) সাইটোসিনের (C) সাথে তিনটি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে।