DNA খন্ডক জোড়া লাগানোর জন্য ব্যবহৃত হয় কোন এনজাইম?
A রেস্ট্রিকশন
B হেলিকেজ
C পলিমারেজ
D লাইগেজ
Solution
Correct Answer: Option D
লাইগেজ (Ligase) এনজাইম DNA-এর খণ্ডগুলোকে (যেমন- ওকাজাকি খণ্ড) জোড়া লাগানোর কাজে ব্যবহৃত হয়। এজন্য একে আণবিক আঠা (Molecular glue) বলা হয়।
অন্যান্য এনজাইমের কাজ:
- রেস্ট্রিকশন (Restriction) এনজাইম: DNA-কে নির্দিষ্ট স্থানে কাটতে সাহায্য করে (একে আণবিক কাঁচি বলা হয়)।
- হেলিকেজ (Helicase) এনজাইম: DNA-এর ডাবল হেলিক্সের হাইড্রোজেন বন্ড ভেঙে সূত্রক দুটিকে আলাদা করে।
- পলিমারেজ (Polymerase) এনজাইম: নতুন DNA বা RNA সূত্রক তৈরিতে সাহায্য করে।