Solution
Correct Answer: Option A
- ফরাসি বিজ্ঞানী লুসিয়েন ক্যুনো (Lucien Cuenot) ১৯০৫ সালে সর্বপ্রথম ইঁদুরের গায়ের লোমের বর্ণের বংশগতি পরীক্ষা করতে গিয়ে লিথাল জিন (Lethal gene) আবিষ্কার করেন।
- লিথাল জিনের প্রভাবে জীবের মৃত্যু ঘটে এবং এর কারণে মেন্ডেলের মনোহাইব্রিড ক্রসের ফিনোটাইপিক অনুপাত ৩:১ এর পরিবর্তে ২:১ হয়।
- মেন্ডেল: তাকে বংশগতিবিদ্যার জনক (Father of Genetics) বলা হয়।
- চেরমাক ও ভ্রিস: এরা (কার্ল করেন্স সহ) ১৯০০ সালে স্বাধীনভাবে মেন্ডেলের বংশগতি সূত্রগুলো পুনরায় আবিষ্কার করেন।