মেন্ডেলের প্রথম সূত্রকে কী বলে?
A পৃথকীকরণ সূত্র
B স্বাধীনভাবে সঞ্চারণের সূত্র
C ডাইহাইব্রিড সূত্র
D মনোহাইব্রিড সূত্র
Solution
Correct Answer: Option A
মেন্ডেলের প্রথম সূত্রকে পৃথকীকরণ সূত্র (Law of Segregation) বলা হয়।
- এই সূত্রটি মনোহাইব্রিড ক্রস-এর ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত।
- এই সূত্র অনুযায়ী, সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো (জিন) মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং গ্যামেট সৃষ্টিকালে এরা পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করে।
- একে গ্যামেটের বিশুদ্ধতার সূত্র (Law of Purity of Gametes)-ও বলা হয়ে থাকে। প্রথম সূত্রের ফিনোটাইপিক অনুপাত ৩:১ (3:1)।