F1 জনুর উদ্ভিদকে প্রচ্ছন্ন প্যারেন্টের সাথে ক্রস করাকে বলা হয়-

A ব্যাক ক্রস

B টেস্ট ক্রস

C মনোহাইব্রিড ক্রস

D ডাইহাইব্রিড ক্রস

Solution

Correct Answer: Option B

F1 জনুর সংকর জীবের জিনোটাইপ জানার জন্য তাকে পিতৃ-মাতৃ বংশের বিশুদ্ধ প্রচ্ছন্ন (recessive parent) লক্ষণযুক্ত জীবের সাথে ক্রস করানোকে টেস্ট ক্রস (Test Cross) বলে।
এর প্রধান উদ্দেশ্য হলো জীবটি হোমোজাইগাস নাকি হেটারোজাইগাস তা নির্ণয় করা।
অন্যদিকে, F1 জনুর জীবকে পিতৃ-মাতৃ বংশের যেকোনো একটির (প্রকট বা প্রচ্ছন্ন) সাথে ক্রস করানোকে ব্যাক ক্রস (Back Cross) বলে। অর্থাৎ, সব টেস্ট ক্রসই ব্যাক ক্রস, কিন্তু সব ব্যাক ক্রস টেস্ট ক্রস নয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions