Solution
Correct Answer: Option B
শ্রম বিভাজনের ভিত্তিতে একটি মৌচাকে ৩ ধরনের মৌমাছি বাস করে।
• রাণী মৌমাছি (Queen bee): এরা উর্বর স্ত্রী মৌমাছি। এদের প্রধান কাজ ডিম পাড়া। একটি চাকে সাধারণত একটিমাত্র রাণী মৌমাছি থাকে।
• পুরুষ মৌমাছি বা ড্রোন (Drone bee): এদের প্রধান কাজ রাণী মৌমাছির সাথে প্রজননে অংশ নেওয়া।
• কর্মী মৌমাছি (Worker bee): এরা প্রজননে অক্ষম বা বন্ধ্যা স্ত্রী মৌমাছি। চাক নির্মাণ, মধু ও পরাগরেণু সংগ্রহ, চাকের তাপমাত্রা নিয়ন্ত্রণসহ যাবতীয় কাজ এরা করে থাকে।