জাতিসংঘ শিশু অধিকার সনদ (Convention on the Rights of the Child - CRC) ১৯৮৯ সালের ২০ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত হয়।
- এই সনদের ১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, ১৮ বছরের কম বয়সী যেকোনো মানবসন্তানকে 'শিশু' হিসেবে গণ্য করা হবে।
- অর্থাৎ, জাতিসংঘ শিশু সনদ অনুযায়ী শিশুর বয়সসীমা ০-১৮ বছর।
- বাংলাদেশ প্রথম দিককার দেশগুলোর অন্যতম হিসেবে ১৯৯০ সালে এই সনদে স্বাক্ষর ও তা কার্যকর করে।