সরাসরি মূল কন্টেন্টে যান

১৫ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা

১০০ টি প্রশ্ন
টপিক তালিকা
একই বিষয়ের সব টপিক
ব্যাখ্যা (Explanation)
- ভাষার মূল উপকরণ : বাক্য
- ভাষার মূল উপাদান : ধ্বনি
- ভাষার বৃহত্তম একক : বাক্য
- ভাষার ক্ষুদ্রতম একক : ধ্বনি
- বাক্যের মৌলিক উপাদান :  শব্দ
- বাক্যের মূল উপাদান : শব্দ
- বাক্যের মূল উপকরণ : শব্দ
- বাক্যের ক্ষুদ্রতম একক : শব্দ
- শব্দের মূল উপাদান : ধ্বনি
- শব্দের মূল উপকরণ : ধ্বনি
- শব্দের ক্ষুদ্রতম একক : ধ্বনি
ব্যাখ্যা (Explanation)
সাধুরীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল। অন্যদিকে চলিত রীতি তদ্ভব শব্দবহুল। সংক্ষিপ্ত ও সহজবোধ্য এবং বক্তৃতা, আলাপ-আলোচনা ও নাট্যসংলাপের জন্য বেশি উপযোগী।
ব্যাখ্যা (Explanation)
কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে, সেমিকোলন বসে । যথা- সংসারের মায়াজালে আবদ্ধ আমরা; এ মায়ার বাঁধন কি সত্যিই দৃশ্ছেদ্য?
ব্যাখ্যা (Explanation)
বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝার জন্য বাক্যের মধ্যে বা বাক্যের সমাপ্তিতে বাক্যে আবেগ (হর্ষ, বিষাদ), জিজ্ঞাসা ইত্যাদি প্রকাশ করার উদ্দেশ্যে বাক্য গঠনে যেভাবে বিরতি দিতে হয় এবং লেখার সময় বাক্যের মধ্যে তা দেখানোর জন্য যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়, তা-ই যতি বা ছেদ চিহ্ন।
ব্যাখ্যা (Explanation)
- তামার বিষ বাগধারার অর্থ অর্থের কুপ্রভাব।
- টনক নড়া বাগধারার অর্থ চৈতন্যোদয় হওয়া/বুঝে ওঠা।
- তাসের ঘর ও পায়াভারি বাগধারার অর্থ যথাক্রমে ক্ষণস্থায়ী ও অহংকার।
ব্যাখ্যা (Explanation)
- হাড় হাভাতে বাগধারার অর্থ হতভাগ্য।
- চোখের বালি, গোঁফ খেজুরে ও বুদ্ধির ঢেঁকি বাগধারার অর্থ যথাক্রমে চক্ষুশূল, নিতান্ত অলস ও নিরেট মূর্খ।
ব্যাখ্যা (Explanation)
‘গোটা’ বচনবাচক শব্দটির আগে বসে এবং খানা-খানি পরে বসে। এগুলো নির্দেশক ও অনির্দেশক দুই অর্থেই প্রযোজ্য। 'গোটা’ শব্দ আগে বসে এবং সংশ্লিষ্ট পদটি নির্দিষ্টতা না বুঝিয়ে অনির্দিষ্টতা বোঝায়। যেমনঃ
- গোটাসাতেক আম এনো।
- গোটা দেশই ছারখার হয়ে গেছে।
- গোটাদুই কমলালেবু আছে।
- দুখানা কম্বল চেয়েছিলাম।
ব্যাখ্যা (Explanation)
• Man is the architect of his own life- এর সঠিক অনুবাদ হচ্ছে- মানুষ তার নিজ জীবনের স্থপতি। 

প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা ওয়েবসাইটে; সবগুলোর সম্পূর্ণ ব্যাখ্যা পেতে অ্যাপ ইন্সটল করুন।

ব্যাখ্যা (Explanation)
In the good books অর্থ সুনজরে। আর good looks অর্থ সুন্দর চেহারা।
ব্যাখ্যা (Explanation)
ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় সমূহঃ
- ধ্বনির উচ্চারণ প্রণালী,
- উচ্চারণ স্থান,
- ধ্বনির প্রতীক বা বর্ণবিন্যাস,
- সন্ধি,
- সন্ধি ও ধ্বনি সংযোগ 
- ধ্বনি পরিবর্তন ও লোপ,
- ণ-ত্ব ও ষ-ত্ব বিধান ইত্যাদি।
ব্যাখ্যা (Explanation)
শব্দমধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প-বিস্তর সমতা লাভ করলে তাকে বলা হয় সমীভবন। যেমন- কাঁদনা> কান্না। প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি সমীভবন-এর নিয়মেই হয়ে থাকে।
ব্যাখ্যা (Explanation)
ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে। যেমনঃ
- খিলিপান (এর ভিতরে) দিয়ে ওষুধ খাবে;
- বাড়ি থেকে নদী দেখা যায়;
- আমি ঢাকা যাব।
ব্যাখ্যা (Explanation)
শব্দকে বাক্যে ব্যবহারের উপযোগী পদে রূপান্তরিত করার জন্য শব্দের সঙ্গে যা যোগ করতে হয় তাকে বিভক্তি বলে । বিভক্তি সাত প্রকার । যথা : প্রথমা বা শূন্য, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী ও সপ্তমী। অপ্রাণীবাচক শব্দের উত্তর-এ শূন্য বিভক্তি হয়। যেমন : কলম দাও।
ব্যাখ্যা (Explanation)
- বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে পদ বলে।
- বিভক্তিহীন নাম শব্দকে বলে প্রাতিপদিক।
- বাগযন্ত্রের ক্ষুদ্রতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা শব্দাংশকে বলে অক্ষর।
- যে সুবিন্যস্ত পদসমষ্টি বক্তার কোনো মনোভাবকে সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে বলে বাক্য ।
ব্যাখ্যা (Explanation)
ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি হয়। এ সমাসে পূর্বপদে 'আ' এবং পরপদে 'ই' যুক্ত হয়।
যেমন:
- হাতে হাতে যে যুদ্ধ= হাতাহাতি,
- লাঠিতে লাঠিতে যে লড়াই= লাঠালাঠি,
- কানে কানে যে কথা= কানাকানি।
এরূপ- চুলাচুলি, কাড়াকাড়ি, গালাগালি, দেখাদেখি, কোলাকুলি, লাঠালাঠি, হাসাহাসি, গুঁতাগুঁতি, ঘুষাঘুষি ইত্যাদি।
ব্যাখ্যা (Explanation)
প্র, প্রতি, অনু প্রভৃতি অব্যয়ের সঙ্গে যদি কৃৎ প্রত্যয় সাধিত বিশেষ্যের সমাস হয়, তবে তাকে বলে প্রাদি সমাস। যেমনঃ
- প্র (প্রকৃষ্ট রূপে) গতি = প্রগতি,
- প্র (প্রকৃষ্ট) যে বচন- প্রবচন।
এরূপ শব্দ হলো পরিভ্রমণ, অনুতাপ, প্রভাত ।

- গৃহে থাকে যে- গৃহস্থ ও ছা পোষে যে- ছা-পোষা উপপদ তৎপুরুষ সমাস এবং
- শত অব্দের সমাহার = শতাব্দী হলো দ্বিগু সমাস।
ব্যাখ্যা (Explanation)
চাঁদ-এর সমার্থক শব্দ- হিমাংশু, বিধু, সুধাংশু, সোম, ইন্দু, হিমকর, সুধাকর।
সবিতা শব্দের সমার্থক শব্দ-সূর্য, অর্ক, আফতাব, আদিত্য, মিহির, রবি, তপন, দিনেশ।
চিকুর শব্দের সমার্থক শব্দ- কেশ, চুল, কুন্তল।
শৈল শব্দের সমার্থক শব্দ- পাহাড়, পর্বত, গিরি, অদ্রি, শৃঙ্গ, অচল, নগ, ভূধর ।
ব্যাখ্যা (Explanation)
'অহি' শব্দের সমার্থক শব্দ- সাপ, উরগ, আশীবিষ, ভুজগ, ভুজঙ্গম, ফ সর্প।
অচল শব্দের সমার্থক শব্দ- পর্বত, পাহাড়, গিরি, শৈল, অদ্রি, শৃঙ্গ, ভূধ
চাঁদ শব্দের সমার্থক শব্দ- সুধাংশু, শীতাংশু, শশাঙ্ক, বিধু, সুধাকর, নিশাব
দিন শব্দের সমার্থক শব্দ- দিবা, দিবস, অহ্ন, অহন, দিনমান, বাসর।

নিজের প্রস্তুতি যাচাই করুন — অ্যাপে লাইভ পরীক্ষা দিয়ে মেরিট লিস্টে নিজের অবস্থান দেখুন।

ব্যাখ্যা (Explanation)
হনন করার ইচ্ছা- জিঘাংসা;
লাভ করার ইচ্ছা- লিপ্সা;
উপকারীর অপকার করে যে- কৃতঘ্ন;
ইন্দ্রিয়কে জয় করেন যিনি- জিতেন্দ্রিয় ।
ব্যাখ্যা (Explanation)
অনেক সময় আলাদা আলাদা শব্দে পুরুষবাচক ও স্ত্রীবাচক বোঝায়। যেমন :
শুক – সারী,
বাদশা – বেগম,
সাহেব – বিবি,
জামাই – মেয়ে ।
দাই, এয়ো ও সধবা নিত্য স্ত্রীবাচক শব্দ।
ব্যাখ্যা (Explanation)
ই- কার বা ঈ - কারের পর ই ও ঈ ভিন্ন অন্য স্বর থাকলে ই বা ঈ স্থানে " য " বা য ( ্য) ফলা হয়। য -ফলা লেখার সময় পূর্ববর্তী ব্যাঞ্জনের সাথে লেখা হয়।
যেমন :
- মসী + আধার = মস্যাধার ,
- ইতি + আদি = ইত্যাদি ,
- নদী + অম্বু = নদ্যম্বু।

অন্যদিকে,
- অন্য + অন্য = অন্যান্য,
- মার্ত + অঙ = মার্তণ্ড,
- কুল + অটা = কুলটা হলো নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি।
ব্যাখ্যা (Explanation)
As though এর পূর্বের clause টি past indefinite tense এ থাকায় এর পরবর্তী clause টি past perfect tense এ হবে ।
ব্যাখ্যা (Explanation)
Provided এর পূর্বে future indefinite tense হওয়ায় provided এর পরবর্তী clause টি present indefinite tense এ হবে ।সুতরাং শূন্যস্থানের জন্য সঠিক expression হল circumstances favour us .
ব্যাখ্যা (Explanation)
Put out অর্থ নিভানো ।সুতরাং বাতিটি নিভাও এর ইংরেজি হল Put out the lamp
ব্যাখ্যা (Explanation)
কৃপণ ব্যক্তিরা plural subject হওয়ায় সঠিক অনুবাদ হবে The misers spend their time in hoarding money .

এই টপিকের সব প্রশ্ন ব্যাখ্যাসহ, ভুল-সঠিক-বুকমার্ক আলাদা করে রিভিশন — অ্যাপে।

ব্যাখ্যা (Explanation)
Inlcude (অন্তর্ভুক্ত করা ) এর adjective form হল includable (অন্তর্ভুক্ত করা যায় এমন)

inclusive শব্দটিও adjective, কিন্তু Inlcude (অন্তর্ভুক্ত করা) এর সাথে অর্থের দিক দিয়ে মিলে না। "Inclusive" শব্দের অর্থ হলো বিস্তৃত পরিসরে অনেক ধরণের জিনিস বা মানুষ অন্তর্ভুক্ত করে এমন। এটি প্রায় কোন কিছু সকলের জন্য খোলা বা সকলে ব্যাবহার করতে পারে এই রকম প্রসঙ্গে ব্যবহৃত হয়। তাই এটি Inlcude এর adjective না। 
সঠিক উত্তর: ০ ভুল উত্তর: ০
নোটিশ

 ✅ টপিক ও সাব-টপিকভিত্তিক জব সলিউশন্স 

২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।

▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন।
↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।


 ★ বর্তমান চলমান কোর্স (সব পরীক্ষা website থেকে OMR পদ্ধতিতে দিতে পারবেন) 

১) ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)  নতুন 
২) প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (লেকচার শিট ভিত্তিক কোর্স) নতুন 
৩) ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের মাস্টার স্টাডি রুটিন নতুন 
৪) Master English Study (৯৯ দিনের স্পেশাল কোর্স) নতুন 
৫)
১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক
৬) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা 
 নতুন 
৭) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা 
 নতুন 
৮) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান
৯) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
১০) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস
১১) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
১২) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
১৩)  ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন (মেডিকেল)  নতুন 
১৪) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী


 ➤ আপকামিং কোর্স ও রুটরশ

✦ ১০তম-১৩তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ১৪তম-২০তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ৫২তম বিসিএস প্রস্তুতি।