An Artificial Intelligence system designed to mimic the decision-making ability of a human specialist is called?

A Expert System

B Neural Network

C Fuzzy Logic

D Genetic Algorithm

Solution

Correct Answer: Option A

- এক্সপার্ট সিস্টেম (Expert System) হলো কৃত্রিম বুদ্ধিমত্তার এমন একটি প্রযুক্তি যা কোনো একটি নির্দিষ্ট বিষয়ে মানব বিশেষজ্ঞের মতো সিদ্ধান্ত গ্রহণ এবং সমস্যা সমাধানের ক্ষমতা অনুকরণ করে।
- এটি মূলত বিভিন্ন তথ্য, নিয়ম এবং মানব বিশেষজ্ঞের অভিজ্ঞতার সমন্বয়ে তৈরি করা হয়।
- একটি এক্সপার্ট সিস্টেমের প্রধান দুটি অংশ থাকে, যথা: নলেজ বেস (Knowledge Base) এবং ইনফারেন্স ইঞ্জিন (Inference Engine)
- নিউরাল নেটওয়ার্ক (Neural Network) মানুষের মস্তিষ্কের কার্যপ্রণালী অনুকরণ করে ইনপুট ডেটা থেকে প্যাটার্ন শনাক্ত করতে ব্যবহৃত হয়।
- ফাজি লজিক (Fuzzy Logic) সম্পূর্ণ সত্য (১) বা সম্পূর্ণ মিথ্যার (০) বদলে আংশিক সত্যের (Degrees of truth) ওপর ভিত্তি করে যৌক্তিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে।
- জেনেটিক অ্যালগরিদম (Genetic Algorithm) হলো প্রাকৃতিক বিবর্তন প্রক্রিয়ার ওপর ভিত্তি করে তৈরি একটি পদ্ধতি, যা জটিল সমস্যার সর্বোত্তম সমাধান খুঁজতে ব্যবহৃত হয়।
- ১৯৫৬ সালে যুক্তরাষ্ট্রের John McCarthy সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা শব্দটি ব্যবহার করেন।
- তবে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক বলা হয় ব্রিটিশ বিজ্ঞানী ও গণিতবিদ অ্যালান টুরিং (Alan Turing)-কে।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – বাংলাদেশ
বাংলাদেশের জাতিগোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২। বাংলাদেশের খেলাধুলা বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি বাংলার সংগীত
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৮
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: বানান
ইংরেজি: Literary Terms
গণিত: স্থানাঙ্ক জ্যামিতি, সমস্যা সমাধান
সাধারণ জ্ঞান: শিল্প-বাণিজ্য
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions