Correct Answer: Option C
স্বাধীনতার ৪৪ বছর ও বিভাগ হওয়ার ২২ বছর পর যাত্রা শুরু করে বরিশাল বিভাগীয় জাদুঘর।৮ জুন ২০১৫ সালে জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বরিশাল বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহ করা হয়েছে। ঐতিহাসিক নানা নিদর্শন, কীর্তিমান ব্যক্তিদের ছবি স্থান পাচ্ছে এ জাদুঘরে। জাদুঘরের দ্বিতীয় তলার ৯টি গ্যালারিতে বরিশাল বিভাগের ভৌগোলিক ও প্রাকৃতিক পরিচিতি, বরিশালের কীর্তিমান ব্যক্তিবর্গ, বরিশালের সাংস্কৃতিক ঐতিহ্য ও লোকশিল্প, প্রত্ন-ঐতিহ্য, বাংলাদেশের প্রত্নসম্পদ ও ইতিহাস ঐতিহ্যের নানাদিক খুঁজে পাওয়া যাবে এ জাদুঘরে। ঔপনিবেশিক স্থাপত্য ঐতিহ্যের স্মারক নিদর্শন হিসেব সংরক্ষিত কালেক্টরিয়েট ভবনটি বাংলাদেশে নির্মিত প্রথম প্রসাশনিক ভবন বলে প্রত্নতত্ত্ববিদরা জানান।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions