সরাসরি মূল কন্টেন্টে যান

Organizations of Bangladesh

১০২ টি প্রশ্ন
টপিক তালিকা
একই বিষয়ের সব টপিক
ব্যাখ্যা (Explanation)
১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার কে এম দাস লেনের ঐতিহাসিক রোজ গার্ডেনে 'পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ' প্রতিষ্ঠিত হয়।
মূল তথ্যসমূহ:
- প্রতিষ্ঠাতা সভাপতি: মওলানা আব্দুল হামিদ খান ভাসানী
- সাধারণ সম্পাদক: শামসুল হক
- যুগ্ম সাধারণ সম্পাদক: শেখ মুজিবুর রহমান
পূর্ব পাকিস্তানের জনগণের অধিকার রক্ষা ও সামরিক শাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলাই ছিল এই দল গঠনের প্রধান লক্ষ্য। পরবর্তীতে ১৯৫৫ সালে দলটিকে অসাম্প্রদায়িক রূপ দিতে 'মুসলিম' শব্দটি বাদ দেওয়া হয়।
সোর্সঃ Basic View (New Edition)
ব্যাখ্যা (Explanation)
১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রত্যক্ষ ফলশ্রুতিতে তৎকালীন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রীর বাসভবন বর্ধমান হাউজে প্রতিষ্ঠিত হয় বাংলা একাডেমি।
- বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির গবেষণা ও প্রসারের লক্ষ্যে ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর এই প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
ব্যাখ্যা (Explanation)
পাকিস্তানের উর্দুর প্রতি অনড় অবস্থার প্রেক্ষিতে ১৯৪৮ সালের ২ মার্চ কামরুদ্দিন আহমদের সভাপতিত্বে ‘সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ গঠিত হয়।
- এই পরিষদের আহ্বানে ১১ মার্চ ভাষার দাবিতে সাধারণ ধর্মঘট পালিত হয় এবং বঙ্গবন্ধুসহ অনেক ছাত্র গ্রেফতার হন।
- উল্লেখ্য, ‘সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ গঠিত হয়েছিল ৩১ জানুয়ারি, ১৯৫২ সালে।
ব্যাখ্যা (Explanation)
- ভাষা আন্দোলনের প্রথম সংগঠন হলো Tamuddin Majlis (তমদ্দুন মজলিশ)।
- এটি একটি সাংস্কৃতিক সংগঠন যা ১৯৪৭ সালের ১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক আবুল কাশেম-এর নেতৃত্বে গঠিত হয়।
- এই সংগঠনের উদ্যোগেই ১৯৪৭ সালের ১৫ সেপ্টেম্বর ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু’ প্রকাশিত হয়, যেখানে প্রথমবারের মতো বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি উপস্থাপন করা হয়।
- তমদ্দুন মজলিশের উদ্যোগে ১৯৪৭ সালের ডিসেম্বরে প্রথম ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ গঠন করা হয়, যার আহবায়ক হন অধ্যাপক নুরুল হক ভূঁইয়া।
- ১৯৪৮ সালের ১৪ নভেম্বর এই সংগঠনের মুখপাত্র হিসেবে সাপ্তাহিক ‘সৈনিক’ পত্রিকা প্রকাশিত হয়।
- ভাষা আন্দোলনকে সাংগঠনিক ও রাজনৈতিক রূপ দেওয়ার ক্ষেত্রে এই সংগঠনটি অগ্রণী ভূমিকা পালন করে।
ব্যাখ্যা (Explanation)
- চট্টগ্রাম ইপিজেড (Chattogram EPZ) বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং বৃহত্তম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল।
- এটি ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে এটি সবচেয়ে বেশি সংখ্যক শিল্প কারখানা ধারণ করে।
- ২০২০ সালের পরিসংখ্যান অনুযায়ী, চট্টগ্রাম ইপিজেডে ১৫৭টি শিল্প ইউনিট কার্যক্রমে রয়েছে। এটি অন্যান্য ইপিজেডের তুলনায় সর্বাধিক।
- চট্টগ্রাম ইপিজেডের অবস্থান দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামের নিকটে, যা আমদানি-রপ্তানির জন্য অত্যন্ত সুবিধাজনক। এই কারণে অনেক বিদেশি বিনিয়োগকারী এই অঞ্চলে বিনিয়োগ করতে আগ্রহী।
- চট্টগ্রাম ইপিজেডে তৈরি পোশাক, ইলেকট্রনিক্স, প্লাস্টিক পণ্য, এবং চামড়াজাত পণ্যের মতো বিভিন্ন শিল্প রয়েছে।
ব্যাখ্যা (Explanation)
১৯৬৯ সালে প্রতিষ্ঠিত কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর DIFE- ( Department of Inspection for Factories and Establishments ) বাংলাদেশের শিল্পকারখানায় কর্মরত শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ, পেশাগত স্বাস্থ্য ও বিভিন্ন খাতে ঘোষিত ন্যূনতম মজুরি বাস্তবায়নে কাজ করে থাকে ।
ব্যাখ্যা (Explanation)
- বর্তমানে ইসলামিক সহযোগিতা সংস্থার (OIC) মহাসচিব হলেন হোসেন ইব্রাহিম তাহা।
- তিনি ২০২১ সালের ১৭ নভেম্বর OIC-এর ১২তম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
- চাদের এই কূটনীতিক ২০২০ সালে নাইজারে অনুষ্ঠিত OIC-এর পররাষ্ট্রমন্ত্রীদের ৪৭তম অধিবেশনে নির্বাচিত হন।
- তার নেতৃত্বে OIC মুসলিম বিশ্বের ঐক্য, শান্তি এবং উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
- তিনি ফরাসি, আরবি এবং ইংরেজি ভাষায় দক্ষ এবং এর আগে চাদের পররাষ্ট্রমন্ত্রীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

Organization of Islamic Co-operation (OIC) গঠিত হয় ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে মরক্কোর রাজধানী রাবাতে। 
- OIC-র সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায়। 
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
- ওআইসির বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।
- ওআইসির প্রতিষ্ঠাকালীন সদস্য ২৫টি।
- ওআইসির দাপ্তরিক ভাষা ৩টি [আরবি, ইংরেজি, ফরাসি]
ব্যাখ্যা (Explanation)
-সিকিউরিটিজ মার্কেটে স্টক-ব্রোকার, সাব-ব্রোকার, শেয়ার ট্রান্সফার এজেন্ট, মার্চেন্ট ব্যাঙ্কার এবং ইস্যুর ম্যানেজার, ট্রাস্টির ট্রাস্টি, ইস্যুর রেজিস্ট্রার, আন্ডাররাইটার, পোর্টফোলিও ম্যানেজার, বিনিয়োগ উপদেষ্টা এবং অন্যান্য মধ্যস্থতাকারীদের ব্যবসা নিবন্ধন ও নিয়ন্ত্রণ করা।
-বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের শিক্ষক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
-বাংলাদেশের শেয়ারবাজার কার্যক্রম নিয়ন্ত্রণ করে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (SEC)। বর্তমানে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নাম পরিবর্তিত হয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (BSEC) হয়েছে।

প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা ওয়েবসাইটে; সবগুলোর সম্পূর্ণ ব্যাখ্যা পেতে অ্যাপ ইন্সটল করুন।

ব্যাখ্যা (Explanation)
 

The Government  has so far established three Juvenile Development Centres under the provision of the Children Act, 1974, each of which consists of one Juvenile Court, one Remand Home and one Training Institute. These Centres are :

(i)       National Juvenile Development Centre, Tongi, Gazipur (for 200 boys) (ii)      National Juvenile Development Centre, Konabari, Gazipur (for 150 girls) (iii)     Juvenile Development Centre, Jessore (for 150 boys )

নিজের প্রস্তুতি যাচাই করুন — অ্যাপে লাইভ পরীক্ষা দিয়ে মেরিট লিস্টে নিজের অবস্থান দেখুন।

এই টপিকের সব প্রশ্ন ব্যাখ্যাসহ, ভুল-সঠিক-বুকমার্ক আলাদা করে রিভিশন — অ্যাপে।

সঠিক উত্তর: ০ ভুল উত্তর: ০
নোটিশ

 ✅ টপিক ও সাব-টপিকভিত্তিক জব সলিউশন্স 

২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।

▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন।
↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।


 ★ বর্তমান চলমান কোর্স (সব পরীক্ষা website থেকে OMR পদ্ধতিতে দিতে পারবেন) 

১) ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)  নতুন 
২) প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (লেকচার শিট ভিত্তিক কোর্স) নতুন 
৩) ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের মাস্টার স্টাডি রুটিন নতুন 
৪) Master English Study (৯৯ দিনের স্পেশাল কোর্স) নতুন 
৫)
১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক
৬) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা 
 নতুন 
৭) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা 
 নতুন 
৮) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান
৯) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
১০) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস
১১) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
১২) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
১৩)  ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন (মেডিকেল)  নতুন 
১৪) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী


 ➤ আপকামিং কোর্স ও রুটরশ

✦ ১০তম-১৩তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ১৪তম-২০তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ৫২তম বিসিএস প্রস্তুতি।