A rolling stone gathers no moss. What "rolling" is?

A    Gerund

B    Varbal noun

C    Participle

D    Adjective

Solution

Correct Answer: Option D

A Rolling Stone Gathers No Moss – Adjective or Participle?

প্রবচন "A rolling stone gathers no moss." বাক্যে rolling শব্দটি নিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারে। এটি গঠনে (structurally) present participle, কিন্তু বাক্যে ব্যবহারের ভিত্তিতে (functionally) এটি adjective হিসেবে কাজ করছে। তাই এ ধরনের প্রশ্নে সঠিক উত্তর হবে adjective, participle নয়।

বিস্তারিত ব্যাখ্যা:

rolling শব্দটি গঠিত হয়েছে roll + ing যোগে, যা সাধারণত present participle গঠন নির্দেশ করে।
- তবে এখানে rolling stone বলতে "একটি গড়াগড়ি করা পাথর" বোঝানো হয়েছে, যেখানে rolling শব্দটি adjective হিসেবে stone (noun)-এর পূর্বে বসে তাকে বিশেষণ করছে।
- ইংরেজি ব্যাকরণে শব্দের গঠন বা সাধারণ ব্যবহারের চেয়ে বাক্যে তার মূল ভূমিকা বা function বেশি গুরুত্বপূর্ণ।

উত্তর নির্ধারণের নিয়ম:

- অপশনে যদি "adjective" বা "verbal adjective" থাকে, তাহলে উত্তর হবে "adjective"।
- যদি adjective না থেকে শুধু "participle" বা "present participle" থাকে, তাহলে উত্তর হবে "participle"।

অপশন সম্পর্কিত মতামত:

প্রশ্নকারীদের উচিত, part of speech জানতে চাইলে অপশনে adjective দেওয়া, আর যদি non-finite verb-এর দৃষ্টিকোণ থেকে জানতে চাওয়া হয়, তাহলে participle, gerund, infinitive, verbal noun এমন তথ্য সংযোজন করা।

একই প্রশ্নে যদি adjective ও participle উভয় অপশন রাখা হয়, তাহলে function বিবেচনায় উত্তর হবে adjective

অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা-১১৫
কোর্স নামঃ ৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
বাংলাদেশ বিষয়াবলী
বাংলাদেশের জনসংখ্যা, জনশুমারি, কৃষিশুমারি।
১০ ফেব্রুয়ারি, ২০২৬
রুটিন দেখুন
পরীক্ষা – ৮২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – আন্তর্জাতিক
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ, নবায়নযোগ্য শক্তি, পরিবেশ বিষয়ক ইস্যু ও সংস্থা
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন
পরীক্ষা-১৮
কোর্স নামঃ স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন
টপিকসঃ
English Literature-2: Victorian period to Post-Modern Period
রিভিশন এক্সাম: Obstetrics and Gynaecology (সম্পূর্ণ সিলেবাস)
পরীক্ষা শুরুঃ ২৫ জুন, ২০২৬
রুটিন দেখুন
পরীক্ষা - ০২
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
বই ও গ্রন্থাগারের ইতিহাস:
প্রাচীনকাল থেকে আধুনিক সময় পর্যন্ত বই ও লেখার উপকরণের ইতিহাস।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions