৩, ৪, ৫, ৬, ৭, ৮ অঙ্কগুলো দিয়ে ৩ অঙ্কের কতটি বিজোড় সংখ্যা গঠন করা যাবে (কোনো অঙ্কের পুনরাবৃত্তি না করে)?
সমাধান
সঠিক উত্তর: Option A
৩, ৪, ৫, ৬, ৭, ৮ অঙ্কগুলো দিয়ে ৩ অঙ্কের বিজোড় সংখ্যা গঠন করতে হবে।
এখানে মোট অঙ্ক আছে ৬টি। এগুলো হলো: ৩, ৪, ৫, ৬, ৭, ৮।
এর মধ্যে বিজোড় অঙ্কগুলো হলো: ৩, ৫, ৭ (মোট ৩টি)।
একটি ৩ অঙ্কের সংখ্যায় তিনটি স্থান থাকে: শতক, দশক এবং একক।
যেকোনো সংখ্যা বিজোড় হতে হলে তার একক স্থানীয় অঙ্কটি অবশ্যই বিজোড় হতে হবে।
- একক স্থান পূরণ: বিজোড় অঙ্ক ৩, ৫, ৭ এর যেকোনো ১টি দিয়ে একক স্থানটি পূরণ করা যায়। অর্থাৎ, একক স্থানটি পূরণ করার উপায় = ৩ টি।
যেহেতু কোনো অঙ্কের পুনরাবৃত্তি করা যাবে না, তাই একক স্থানে ১টি অঙ্ক বসানোর পর আমাদের কাছে আর ৫টি অঙ্ক বাকি থাকে।
- শতক স্থান পূরণ: বাকি ৫টি অঙ্কের যেকোনো ১টি দিয়ে শতক স্থানটি পূরণ করা যায়। অর্থাৎ, শতক স্থানটি পূরণ করার উপায় = ৫ টি।
- দশক স্থান পূরণ: একক ও শতক স্থানে ২টি অঙ্ক বসানোর পর আমাদের কাছে আর ৪টি অঙ্ক বাকি থাকে। এই ৪টি অঙ্কের যেকোনো ১টি দিয়ে দশক স্থানটি পূরণ করা যায়। অর্থাৎ, দশক স্থানটি পূরণ করার উপায় = ৪ টি।
অতএব, মোট বিজোড় সংখ্যা গঠন করা যাবে = $৫ \times ৪ \times ৩ = ৬০$ টি।
সোর্সঃ খাইরুল বেসিক গণিত।