The marked price of an article is Rs. 1000. It is sold for Rs. 810 after two successive discounts. If the first discount is 10%, what is the second discount?

A 9%

B 15%

C 19%

D 10%

Solution

Correct Answer: Option D

দেওয়া আছে,
দ্রব্যটির লিখিত মূল্য = 1000 টাকা
বিক্রয়মূল্য = 810 টাকা
১ম ছাড় = 10%
১ম ছাড়ের পর মূল্য কত হবে তা বের করি,
1000 টাকার 10% = $1000 \times \frac{10}{100} = 100$ টাকা
$\therefore$ ১ম ছাড়ের পর মূল্য হয় = $(1000 - 100) = 900$ টাকা।
এখন, এই 900 টাকার ওপর ২য় কিছু ছাড় দেওয়ার পর চূড়ান্ত বিক্রয়মূল্য হয় 810 টাকা।
অর্থাৎ, ২য় বারে ছাড়ের পরিমাণ = $(900 - 810) = 90$ টাকা।
এই 90 টাকা ছাড় দেওয়া হয়েছে 900 টাকার ওপর।
$\therefore$ ২য় ছাড়ের হার = $\frac{90}{900} \times 100 \% $
= $ \frac{1}{10} \times 100 \% $
= $ 10 \% $
$\therefore$ নির্ণেয় ২য় ছাড় 10%

বিকল্প বা শর্টকাট পদ্ধতি:
মনে করি, ২য় ছাড় x%
আমরা জানি,
লিখিত মূল্য $\times \frac{(100 - \text{1st discount})}{100} \times \frac{(100 - \text{2nd discount})}{100} = $ বিক্রয়মূল্য
বা, $ 1000 \times \frac{(100 - 10)}{100} \times \frac{(100 - x)}{100} = 810 $
বা, $ 1000 \times \frac{90}{100} \times \frac{(100 - x)}{100} = 810 $
বা, $ 900 \times \frac{(100 - x)}{100} = 810 $ [কাটাকাটি করে]
বা, $ 9 \times (100 - x) = 810 $
বা, $ 100 - x = \frac{810}{9} $
বা, $ 100 - x = 90 $
বা, $ x = 100 - 90 $
$\therefore x = 10$
অর্থাৎ, ২য় ছাড়ের হার 10%
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – বাংলাদেশ
বাংলাদেশের জাতিগোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২। বাংলাদেশের খেলাধুলা বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি বাংলার সংগীত
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৮
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: বানান
ইংরেজি: Literary Terms
গণিত: স্থানাঙ্ক জ্যামিতি, সমস্যা সমাধান
সাধারণ জ্ঞান: শিল্প-বাণিজ্য
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions