Solution
Correct Answer: Option B
- ১৯৫৪ সালের পূর্ব পাকিস্তানের সাধারণ নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা।
- ক্ষমতাসীন মুসলিম লীগকে পরাজিত করার লক্ষ্যে ১৯৫৩ সালের ৪ঠা ডিসেম্বর আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজামে ইসলাম ও গণতন্ত্রী দল মিলে যুক্তফ্রন্ট নামক রাজনৈতিক জোট গঠিত হয়।
- ১৯৫৪ সালের ৮ থেকে ১২ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত এই নির্বাচনে যুক্তফ্রন্ট ২২৩টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, যেখানে মুসলিম লীগ পায় মাত্র ৯টি আসন।
- ১৯৫৪ সালের ৩ এপ্রিল শেরে বাংলা এ কে ফজলুল হককে মুখ্যমন্ত্রী করে যুক্তফ্রন্ট সরকার গঠিত হয়।
- এই মন্ত্রিসভায় সর্বকনিষ্ঠ মন্ত্রী হিসেবে শেখ মুজিবুর রহমান কৃষি, ঋণ, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব পান।
- পাকিস্তান কেন্দ্রীয় সরকার ১৯৫৪ সালের ৩০ মে অর্থাৎ মাত্র ৫৬ দিনের মাথায় এই মন্ত্রিসভা ভেঙ্গে দিয়ে পূর্ব বাংলায় গভর্নরের শাসন জারি করে।