Solution
Correct Answer: Option B
- ১৯৬২ সালের ১৭ সেপ্টেম্বর তৎকালীন পাকিস্তান সরকারের শরীফ শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে শহীদ হন ওয়াজিউল্লাহ, মোস্তফা, বাবুল প্রমুখ ছাত্রনেতারা।
- মূলত পাকিস্তানি শাসন, শোষণ ও শিক্ষা সংকোচন নীতির বিরুদ্ধে এই ছাত্র আন্দোলন গড়ে উঠেছিল।
- সেই আন্দোলনের স্মরণে প্রতি বছর ১৭ সেপ্টেম্বরকে মহান শিক্ষা দিবস হিসেবে পালন করা হয়।
- এই দিনটি ছাত্রসমাজ তাদের অধিকার আদায়ের প্রতীক হিসেবে শ্রদ্ধার সাথে স্মরণ করে।