Solution
Correct Answer: Option D
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উত্থাপিত ৬ দফাকে বাঙালির মুক্তির সনদ বা ম্যাগনাকার্টা (Magna Carta) বলা হয়।
- ১২১৫ সালে ইংল্যান্ডের রাজা জন তৎকালীন সামন্তদের চাপে পড়ে রাজার ক্ষমতা হ্রাস এবং প্রজা ও সামন্তদের অধিকার রক্ষার জন্য যে চুক্তিনামায় স্বাক্ষর করেছিলেন, সেটিই ইতিহাসে ম্যাগনাকার্টা নামে পরিচিত।
- ম্যাগনাকার্টা যেমন ব্রিটিশ শাসনের ইতিহাসে রাজার স্বেচ্ছাচারীতা নিয়ন্ত্রণ করে জনগণের অধিকার প্রতিষ্ঠা করেছিল, তেমনি ছয় দফা দাবিও পাকিস্তানি শাসকদের শোষণের হাত থেকে বাঙালির মুক্তির পথ দেখিয়েছিল।
- এটি ছিল মূলত তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক অধিকার আদায়ের একটি ঐতিহাসিক দলিল যা শেষ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার ভিত্তি রচনা করে।