নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা নয়?

A আরণ্যক

B পদ্মা নদীর মাঝি

C পথের পাঁচালী

D অপরাজিত

Solution

Correct Answer: Option B

‘পদ্মা নদীর মাঝি’ কালজয়ী কথাশিল্পী মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি বিখ্যাত উপন্যাস। এটি ১৯৩৬ সালে প্রকাশিত হয়। এই উপন্যাসে জেলে জীবনের সুখ-দুঃখ, সংগ্রাম এবং পদ্মাপাড়ের মানুষের জীবনচিত্র নিপুণভাবে ফুটে উঠেছে। তাই এটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা নয়।

প্রশ্নে উল্লেখিত বাকি তিনটি গ্রন্থ— ‘পথের পাঁচালী’ (১৯২৯), ‘অপরাজিত’ (১৯৩২) এবং ‘আরণ্যক’ (১৯৩৯)— বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত।

- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রকৃতি ও মানবজীবনের সম্পর্কের এক অনন্য রূপকার।
- তাঁর প্রথম ও শ্রেষ্ঠ উপন্যাস ‘পথের পাঁচালী’। এই উপন্যাসের জন্য তিনি রবীন্দ্র পুরস্কার (মরণোত্তর, ১৯৫১) লাভ করেন।
- সত্যজিৎ রায় তাঁর ‘পথের পাঁচালী’, ‘অপরাজিত’ এবং ‘অশনি সংকেত’ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন।

• বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত বিখ্যাত উপন্যাস:
- পথের পাঁচালী,
- অপরাজিত,
- দৃষ্টিপ্রদীপ,
- আরণ্যক,
- আদর্শ হিন্দু হোটেল,
- বিপিনের সংসার,
- ইচ্ছামতী,
- দেবযান,
- কেদার রাজা,
- অশনি সংকেত,
- দম্পতি ইত্যাদি।

• জেনে রাখা ভালো:
- মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মা নদীর মাঝি’ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন গৌতম ঘোষ।
- অপরাজিত উপন্যাসের শেষ ভাগ নিয়ে সত্যজিৎ রায় ‘অপুর সংসার’ চলচ্চিত্রটি নির্মাণ করেন।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – বাংলাদেশ
বাংলাদেশের জাতিগোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২। বাংলাদেশের খেলাধুলা বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি বাংলার সংগীত
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৮
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: বানান
ইংরেজি: Literary Terms
গণিত: স্থানাঙ্ক জ্যামিতি, সমস্যা সমাধান
সাধারণ জ্ঞান: শিল্প-বাণিজ্য
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions