Solution
Correct Answer: Option B
ধরি, সম্পূর্ণ যাত্রাপথের দূরত্ব = $2x$ কি.মি.
তাহলে, যাত্রাপথের অর্ধেক দূরত্ব = $\frac{2x}{2}$ = $x$ কি.মি.
প্রথম অর্ধেক পথ যেতে সময় লাগে = $\frac{\text{দ্রুত}}{\text{গতিবেগ}}$ = $\frac{x}{6}$ ঘণ্টা
বাকি অর্ধেক পথ যেতে সময় লাগে = $\frac{x}{3}$ ঘণ্টা
মোট অতিক্রান্ত দূরত্ব = $x + x$ = $2x$ কি.মি.
মোট সময় লাগে = $\left(\frac{x}{6} + \frac{x}{3}\right)$ ঘণ্টা
= $\frac{x + 2x}{6}$ ঘণ্টা
= $\frac{3x}{6}$ ঘণ্টা
= $\frac{x}{2}$ ঘণ্টা
আমরা জানি,
গড় গতিবেগ = $\frac{\text{মোট দূরত্ব}}{\text{মোট সময়}}$
= $\frac{2x}{x/2}$ কি.মি./ঘণ্টা
= $\left(2x \times \frac{2}{x}\right)$ কি.মি./ঘণ্টা
= $4$ কি.মি./ঘণ্টা
$\therefore$ নির্ণেয় গড় গতিবেগ 4 km/hr
শর্টকাট টেকনিক:
যদি কোনো ব্যক্তি যাত্রাপথের অর্ধেক দূরত্ব $x$ km/hr গতিতে এবং বাকি অর্ধেক দূরত্ব $y$ km/hr গতিতে অতিক্রম করে, তবে পুরো যাত্রাপথের গড় গতিবেগ হবে:
Average Speed = $\frac{2xy}{x + y}$
এখানে,
$x = 6$ km/hr
$y = 3$ km/hr
$\therefore$ গড় গতিবেগ = $\frac{2 \times 6 \times 3}{6 + 3}$ km/hr
= $\frac{36}{9}$ km/hr
= 4 km/hr