A dishonest dealer professes to sell his goods at cost price but uses a weight of 960 gms for a kg weight. Find his gain percent.

A 4%

B 4.25%

C 4.17%

D 4.5%

Solution

Correct Answer: Option C

মনে করি,
১০০০ গ্রাম পণ্যের ক্রয়মূল্য = ১০০ টাকা
যেহেতু বিক্রেতা ক্রয়মূল্যে পণ্য বিক্রি করার কথা বলেন, তাই তিনি ১০০০ গ্রাম পণ্যের দাম নেন = ১০০ টাকা।
কিন্তু ওজনে তিনি ১ কেজির (১০০০ গ্রাম) পরিবর্তে দেন ৯৬০ গ্রাম।
অর্থাৎ, ৯৬০ গ্রাম পণ্যের বিক্রয়মূল্য = ১০০ টাকা।

এখন, আমদের জানতে হবে ৯৬০ গ্রাম পণ্যের আসল ক্রয়মূল্য কত।
১০০০ গ্রাম পণ্যের ক্রয়মূল্য ১০০ টাকা
১ গ্রাম পণ্যের ক্রয়মূল্য = ১০০/১০০০ টাকা
সুতরাং, ৯৬০ গ্রাম পণ্যের ক্রয়মূল্য = (১০০ × ৯৬০) / ১০০০ টাকা = ৯৬ টাকা।

এখানে,
বিক্রয়মূল্য = ১০০ টাকা
ক্রয়মূল্য = ৯৬ টাকা
লাভ = (বিক্রয়মূল্য - ক্রয়মূল্য)
= (১০০ - ৯৬) টাকা
= ৪ টাকা

আমরা জানি, লাভের হার = (লাভ / ক্রয়মূল্য) × ১০০%
লাভের শতকরা হার = (৪ / ৯৬) × ১০০ %
= (১ / ২৪) × ১০০ %
= ১০০ / ২৪ %
= ৪.১৬৬৬... %
৪.১৭%

বিকল্প পদ্ধতি / শর্টকাট টেকনিকঃ
সহজে মনে রাখার সূত্রটি হলোঃ
লাভের হার = (ত্রুটি / প্রকৃত ওজন) × ১০০%

এখানে,
ত্রুটি বা লাভ করা ওজন = (১০০০ - ৯৬০) গ্রাম = ৪০ গ্রাম
প্রকৃত ওজন (যা গ্রাহক পাচ্ছে) = ৯৬০ গ্রাম
অতএব, লাভের হার = (৪০ / ৯৬০) × ১০০ %
= (১ / ২৪) × ১০০ %
= ৪.১৬৬৬... %
৪.১৭%
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – বাংলাদেশ
বাংলাদেশের জাতিগোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২। বাংলাদেশের খেলাধুলা বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি বাংলার সংগীত
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৮
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: বানান
ইংরেজি: Literary Terms
গণিত: স্থানাঙ্ক জ্যামিতি, সমস্যা সমাধান
সাধারণ জ্ঞান: শিল্প-বাণিজ্য
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions