মাইকেল মধুসূদন দত্তের প্রবর্তিত ছন্দ-

A অমিত্রাক্ষর

B মিত্রাক্ষর

C বদ্ধাক্ষর

D যুক্তাক্ষর

Solution

Correct Answer: Option A

- কবিতার পঙ্ক্তির শেষে মিলহীন ছন্দকে অমিত্রাক্ষর ছন্দ বলে।
- অমিত্রাক্ষর ছন্দের কবিতায় চরণের অন্ত্যমিল থাকে না।
- প্রতি পঙ্ক্তিতে ১৪ অক্ষর থাকে, যা ৮+৬ পর্বে বিভক্ত।
- একে প্রবাহমান অক্ষরবৃত্ত ছন্দও বলে।
- বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন ঘটান।

মাইকেল মধুসূদন দত্তের- 
• তাঁর রচিত কাব্য:
- The Captive Lady (১৮৪৯),
- 'চতুর্দশপদী কবিতাবলী' (১৮৬৬),
- 'বীরাঙ্গনা' (১৮৬২),
- 'ব্রজাঙ্গনা' (১৮৬১),
- 'Visions of the Past' (১৮৪৯)।

• তাঁর রচিত মহাকাব্য:'মেঘনাদবধ কাব্য' (১৮৬১)।

• নাটক:
- 'শর্মিষ্ঠা' (১৮৫৯),
- 'পদ্মাবতী' (১৮৬০),
- 'কৃষ্ণকুমারী' (১৮৬১),
- 'মায়াকানন' (১৮৭৪)। 

• প্রহসন:
- 'বুড় সালিকের ঘাড়ে রোঁ' (১৮৫৯),
- 'একেই কি বলে সভ্যতা' (১৮৫৯)।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions