'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে'-কার লেখা?

A ভারতচন্দ্র

B ঈশ্বরগুপ্ত

C মুকুন্দরাম

D দীনবন্ধু মিত্র

Solution

Correct Answer: Option A

- বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি, মঙ্গলকাব্যের সর্বশেষ শক্তিমান কবি এবং অন্নদামঙ্গল ধারার প্রধান কবি ভারতচন্দ্র রায়গুণাকর নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন।
- কৃষ্ণচন্দ্রের আদেশে ভারতচন্দ্র ৩টি খণ্ডে বিভক্ত 'অন্নদামঙ্গল' (১৭৫২-৫৩) কাব্য রচনা করেন।
- এ কাব্যে দেখা যায়, দেবী অন্নপূর্ণা ভবানন্দ গৃহে যাওয়ার সময় নারীরূপ ধারণ করে নদী পার হতে ঈশ্বরী পাটুনির নৌকায় উঠেছিলেন।
- নৌকায় উঠলে দেবীর পায়ের ছোয়ায় নৌকা স্বর্ণে পরিণত হয়। ততক্ষণে পাটুনি বুঝে গেছেন, এ কোন সাধারণ নারী নয়, স্বয়ং দেবতা।
- নৌকায় ওঠার আগেই দেবী বলেছিলেন, "বর মাগ মনোনীত যাহা চাহ দিব।
- নদী পার হওয়ার পর ঈশ্বরী পাটুনি বর চাইলেন, 'প্রণমিয়া পাটুনি কহিছে যোড় হাতে। / আমার সন্তান যেন থাকে দুধে ভাতে

ভারতচন্দ্র রচিত সাহিত্যকর্ম: 
- 'সত্য পীরের পাঁচালী (১৭৩৭-৩৮),
- 'রসমঞ্জরী',
- 'নাগাষ্টক',
- 'গঙ্গাষ্টক',
- 'চণ্ডীনাটক' (নাটক) প্রভৃতি।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions