ফোর্ট উইলিয়াম যুগের গদ্যকার রামরাম বসুকে 'কেরী সাহেবের মুন্সি' বলা হয়। - ফোর্ট উইলিয়াম কলেজে তিনি উইলিয়াম কেরীর অধীনে মুন্সি (সহকারী শিক্ষক) হিসেবে কাজ করতেন এবং বাংলা গদ্য পাঠ্যপুস্তক রচনায় সহায়তা করতেন। - তাঁর রচিত 'রাজা প্রতাপাদিত্য চরিত্র' (১৮০১) বাঙালির লেখা প্রথম বাংলা মৌলিক গদ্যগ্রন্থ ও ছাপাখানায় মুদ্রিত প্রথম বই। - তাঁর অপর উল্লেখযোগ্য গ্রন্থ হলো 'লিপিমালা' (১৮০২)। - উল্লেখ্য, রামরাম বসুর জীবন ও সময়কালের ওপর ভিত্তি করে প্রমথনাথ বিশি 'কেরী সাহেবের মুন্সী' (১৯৫৮) নামে একটি বিখ্যাত উপন্যাস রচনা করেন।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।