- সুন্দরবন (বাদাবন) বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ। - বাংলাদেশ ও ভারতে বিস্তৃত সুন্দরবনের মোট আয়তন ১০০০০ বর্গ কি. মি.। - সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ অংশে গঙ্গা ও ব্রহ্মপুত্রের ব-দ্বীপ এলাকায় অবস্থিত পৃথিবীর বৃহত্তম জোয়ারধৌত গরান বনভূমি। - সুন্দরবনের মোট আয়তনের ৬২% বাংলাদেশে অবস্থিত। - এটি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা জেলায় অবস্থিত। - সুন্দরবনকে ২১ মে, ১৯৯২ সালে 'রামসার সাইট' ও ৬ ডিসেম্বর, ১৯৯৭ সালে ইউনেস্কো 'বিশ্ব ঐতিহ্য' স্থান হিসেবে (৭৯৮তম) ঘোষণা করেন।
- উল্লেখ্য, বন অধিদপ্তরের তথ্যনুযায়ী, সুন্দরবন বাংলাদেশের ৩টি জেলা জুড়ে (খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা) বিস্তৃত। - ময়নামতি, পাহাড়পুর ও মহাস্থানগড় বাংলাদেশের প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থান।
- ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলাকে মাতৃভাষা করার দাবিতে পাকিস্তানি সরকারের ১৪৪ ধারা ভেঙ্গে ছাত্ররা মিছিল বের করে। - মিছিলে পুলিশের গুলিতে আত্মহুতি দেয় বরকত, সালাম, রফিক, জব্বার প্রমুখ। রক্তাক্ত সেই স্মৃতিময় দিনটিকে কেন্দ্র করে বিশ্বব্যাপী পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস'।
- ১৭ নভেম্বর, ১৯৯৯ সালে ইউনেস্কো ৩০তম অধিবেশনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে।
- ২০০০ সালে বিশ্বের ১৮৮টি দেশ প্রথমবারের মতো ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে পালন করে। - ইউনেস্কোর পর জাতিসংঘ ৫ ডিসেম্বর, ২০০৮ সালে ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে স্বীকৃতি দেয়।
• ROM= Read Only Memory হচ্ছে কম্পিউটারের একটি স্থায়ী স্মৃতি। • বিদ্যুৎ প্রবাহ বন্ধ হলেও এর Data মুছে যায় না। • এটিকে Non- Volatile মেমোরিও বলা হয়। • কয়েক প্রকারের ROM এর প্রকারভেদঃ MROM, PROM, EPROM, EEPROM, EAPROM.
- সাগরে পানিতে সাঁতার কাটা সহজ হয়। - কারণ, পানির ঘনত্ব বেশি বলে উর্ধ্বমুখী চাপ বেশি হয়। - যে পানির ঘনত্ব বেশি সে পানিতে সাঁতার কাটা সহজ। - সমুদ্রের পানিতে ২.৫% থেকে ৩.৫% লবণ দ্রবীভূত অবস্থায় থাকে যার ফলে পুকুর, নদী বা বিলের পানির চেয়ে সমুদ্রের পানির ঘনত্ব বেশি। - তাই সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ হয়।
• যে জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে সবুজ উদ্ভিদ কোষে সূর্যালোকের উপস্থিতিতে পরিবেশ থেকে গৃহীত কার্বন ডাই অক্সাইড ও মূল দ্বারা শোষিত জলের বিক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্যের সংশ্লেন ঘটে এবং গৃহীত কার্বন ডাই-অক্সাইডের সমপরিমাণ অক্সিজেন প্রকৃতিতে নির্গত হয় তাকে সালোকসংশ্লেষণ বলে। • সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয় লাল আলোতে । • সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য তৈরির জন্য বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে ।
দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ,অর্থনৈতিক , সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন এবং অন্যান্য উন্নয়নশীল দেশসমূহের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা করার লক্ষ্যে ৮ ডিসেম্বর ,১৯৮৫ সালে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) ঢাকায় প্রতিষ্ঠিত হয় । - এর বর্তমান সদস্য ৮ টি ।যথা - বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, ভুটান, নেপাল, মালদ্বীপ ও আফগানিস্তান।
- এর সদর দপ্তর কাঠমুণ্ডু ,নেপাল ।
-সার্ক (SAARC) এর দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র পূর্বে ভারতের দিল্লিতে ছিল কিন্ত বর্তমানে গুজরাটের গান্ধীনগরে অবস্থিত ।
সার্কের সাংস্কৃতিক কেন্দ্রসমূহের অবস্থান - সার্ক সাংস্কৃতিক কেন্দ্র----------------কলম্বো ,শ্রীলংকা সার্ক কৃষি কেন্দ্র ------------------ঢাকা ,বাংলাদেশ সার্ক শক্তি কেন্দ্র ----------------ইসলামাবাদ ,পাকিস্তান সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র ------গুজরাট,ভারত সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র - ঢাকা, বাংলাদেশ সার্ক যক্ষ্মা ও এইডস কেন্দ্র --------কাঠমুন্ডু ,নেপাল ।
- মৌর্য সাম্রাজ্য ছিল ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় সাম্রাজ্য। - ভারতীয় উপমহাদেশে এর চাইতে বড় সাম্রাজ্য কখনোই ছিল না। - মৌর্য রাজবংশ দ্বারা শাসিত এই সাম্রাজ্য ৩২১ খ্রিস্টপূর্বাব্দ থেকে ১৮৫ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত টিকে ছিল। - বর্তমান যুগের মানচিত্রের নিরিখে এই সাম্রাজ্য উত্তরে হিমালয়, পূর্বে আসাম, পশ্চিমে বালুচিস্তান ও হিন্দুকুশ পর্বতমালা পর্যন্ত ছিল এই বিশাল সাম্রাজ্য। - প্রাচীন ভারতের মগধকে কেন্দ্র করে গড়ে উঠা এই সাম্রাজ্যের রাজধানী ছিল পাটলিপুত্র। - খ্রিস্টপূর্ব ৩২২ এ চন্দ্রগুপ্ত মৌর্য নন্দ রাজবংশকে উচ্ছেদ করে এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। - ভারতে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্য। - বাংলায় মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছেন সম্রাট আশোক। - তাঁর রাজত্বকাল খ্রিস্টপূর্ব ৩২২-২৯৮ অব্দ পর্যন্ত।
• কোন দেশ বা অঞ্চলের মানুষ গণনাকেই মূল আদমশুমারি বা জনশুমারি বলে। • বাংলাদেশে প্রতি ১০ বছর অন্তর অন্তর জনশুমারি করা হয়। দেশ স্বাধীনের পর ১৯৭৪ সালে বাংলাদেশে প্রথম জনশুমারি অনুষ্ঠিত হয়। • এ জনশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ছিল ৭৬৩৯৮০০০ এবং জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ২.৪৮ শতাংশ। • দেশ স্বাধীনের পর এ পর্যন্ত বাংলাদেশে ৬টি (১৯৭৪, ৮১, ৯১, ২০০১, ২০১১, ২০২২) জনশুমারি অনুষ্ঠিত হয়। • ১৫-২১ জুন, ২০২২ সালে ৬ষ্ঠ জনশুমারি অনুষ্ঠিত হয়।
মনেকরি, পিতার বর্তমান বয়স = ৭x বছর এবং পুত্রের বর্তমান বয়স = ২x বছর প্রশ্নমতে, (৭x + ৫) : (x + ৫) = ৮ : ৩ ⇒ (৭x+৫) / (২x + ৫) = ৮/৩ ⇒ ২১x + ১৫ = ১৬x + ৪০ ⇒ ২১x - ১৬x = ৪০ - ১৫ ⇒ ৫x = ২৫ ⇒ x = ৫
∴ পিতার বর্তমান বয়স = ৭ × ৫ = ৩৫ বছর এবং পুত্রের বর্তমান বয়স = ২ × ৫ বছর = ১০ বছর
চাকরি পরীক্ষায় ভাল ফলাফল পেতে নিয়মিত অনুশীলন ও লাইভ পরীক্ষার কোন বিকল্প নেই।
অনুশীলন প্রশ্ন ব্যাংক বিষয়ভিত্তিক, টপিক ও সাবটপিক আকারে সাজানো। ২০০৫ থেকে সব জব সলিউশন ও টপিকভিত্তিক জব সলিউশন বিস্তারিত ব্যাখ্যাসহ, রুটিন ভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা, পিডিএফ লেকচার শীট।
২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।
▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন। ↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।
★ বর্তমান চলমান কোর্স
১) ১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক ২) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা নতুন ৩) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা নতুন ৪) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান ৫) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান ৬) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস ৭) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের) ৮) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ) ৯) স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন ১০) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী
➤ আপকামিং কোর্স ও রুটিন
✦ ১৯তম নিবন্ধন শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৬ষ্ঠ ব্যাচ)
◆ অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা — রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। ◆ English মাস্টার বই অনুসারে রুটিন — টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। ◆ ১৯তম নিবন্ধন — ইতিহাস ও প্রাণীবিজ্ঞান (স্কুল ও কলেজ পর্যায় আলাদা রুটিনে পরীক্ষা হবে)।