Solution
Correct Answer: Option A
এখানে,
ট্রেনের দৈর্ঘ্য = 300 মিটার
প্ল্যাটফর্মের দৈর্ঘ্য = 200 মিটার
ট্রেনের গতিবেগ = 25 মিটার/সেকেন্ড
আমরা জানি,
ট্রেন যখন কোনো প্ল্যাটফর্ম বা সেতু অতিক্রম করে, তখন তাকে নিজের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্ম বা সেতুর দৈর্ঘ্যের যোগফল পরিমাণ দূরত্ব অতিক্রম করতে হয়।
সুতরাং, মোট অতিক্রান্ত দূরত্ব = (ট্রেনের দৈর্ঘ্য + প্ল্যাটফর্মের দৈর্ঘ্য)
= (300 + 200) মিটার
= 500 মিটার
এখন,
25 মিটার যেতে সময় লাগে = 1 সেকেন্ড
1 মিটার যেতে সময় লাগে = 1/25 সেকেন্ড
500 মিটার যেতে সময় লাগে = (500 × 1) / 25 সেকেন্ড
= 20 সেকেন্ড
সুতরাং, প্ল্যাটফর্মটি অতিক্রম করতে ট্রেনটির সময় লাগবে 20 সেকেন্ড।
শর্টকাট টেকনিক:
সময় = মোট দূরত্ব / গতিবেগ
= (ট্রেনের দৈর্ঘ্য + প্ল্যাটফর্মের দৈর্ঘ্য) / গতিবেগ
= (300 + 200) / 25
= 500 / 25
= 20 seconds