সরাসরি মূল কন্টেন্টে যান

সিকিউরিটি প্রিন্টিং প্রেস (অফিসার, জেনারেল) - ১৩.১১.২০২৬

১০০ টি প্রশ্ন
টপিক তালিকা
একই বিষয়ের সব টপিক
ব্যাখ্যা (Explanation)
র‍্যানসমওয়্যার ভুক্তভোগীর ফাইল এনক্রিপ্ট করে দেয় এবং ফেরত দিতে মুক্তিপণ (ransom) দাবি করে।
• Spyware — গোপনে তথ্য চুরি করে; Adware — বিজ্ঞাপন দেখায়; Trojan — ভালো প্রোগ্রামের ছদ্মবেশে ক্ষতি করে।

পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:
• বিখ্যাত র‍্যানসমওয়্যার আক্রমণ: WannaCry (২০১৭)।
ব্যাখ্যা (Explanation)
Dropbox একটি ক্লাউড স্টোরেজ সেবা — ফাইল ইন্টারনেটে রেখে যেকোনো ডিভাইস থেকে ব্যবহার করা যায়।
• Excel — স্প্রেডশিট; Photoshop — ছবি সম্পাদনা; Outlook — ই-মেইল ক্লায়েন্ট।

পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:
• অন্যান্য ক্লাউড স্টোরেজ: Google Drive, OneDrive, iCloud।
ব্যাখ্যা (Explanation)
সবচেয়ে দ্রুতগতির মেমোরি রেজিস্টার — এটি CPU-এর ভেতরেই থাকে।
• গতির ক্রম: Register > Cache > RAM > SSD > Hard Disk।

পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:
• গতি যত বেশি, দাম তত বেশি এবং ধারণক্ষমতা তত কম।
ব্যাখ্যা (Explanation)
BIOS সেটিংস (তারিখ, সময়, বুট অর্ডার) সংরক্ষিত থাকে CMOS মেমোরিতে।
কম্পিউটার বন্ধ থাকলেও মাদারবোর্ডের CMOS ব্যাটারি এই তথ্য ধরে রাখে।
• BIOS প্রোগ্রামটি নিজে থাকে ROM/Flash মেমোরিতে।

পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:
• CMOS = Complementary Metal-Oxide Semiconductor।
ব্যাখ্যা (Explanation)
CPU-এর ক্লক স্পিড মাপা হয় হার্জ (Hz) এককে — সাধারণত গিগাহার্জ (GHz)।
• MIPS — প্রতি সেকেন্ডে নির্দেশনা সম্পাদনের সংখ্যা; Baud ও bps — ডেটা ট্রান্সমিশনের গতি।

পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:
• 1 GHz = 109 Hz।
ব্যাখ্যা (Explanation)
ফাইবার অপটিক ক্যাবলে ডেটা যায় আলোক সংকেত হিসেবে, তাই এটি তড়িৎচৌম্বকীয় হস্তক্ষেপ (EMI) মুক্ত।

পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:
• ফাইবার অপটিক আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন নীতিতে কাজ করে।
• এর গতি সবচেয়ে বেশি এবং ডেটা চুরি করা কঠিন।
ব্যাখ্যা (Explanation)
রাউটার ভিন্ন ভিন্ন নেটওয়ার্কের মধ্যে ডেটা প্যাকেট পাঠায় — এটি IP ঠিকানা দেখে সবচেয়ে ভালো পথ বেছে নেয়।
• Hub — সব পোর্টে ডেটা পাঠায়; Repeater — সংকেত শক্তিশালী করে; Bridge — একই ধরনের দুটি LAN যুক্ত করে।

পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:
• রাউটার OSI মডেলের নেটওয়ার্ক লেয়ারে (Layer 3) কাজ করে।
ব্যাখ্যা (Explanation)
মডেম (Modem = Modulator–Demodulator) ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে (মডুলেশন) এবং অ্যানালগকে ডিজিটালে (ডিমডুলেশন) রূপান্তর করে।

পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:
• টেলিফোন লাইনের মাধ্যমে ইন্টারনেট সংযোগে মডেম অপরিহার্য।
ব্যাখ্যা (Explanation)
Shift + Delete চাপলে ফাইল Recycle Bin-এ না গিয়ে স্থায়ীভাবে মুছে যায়।
• শুধু Delete বা Ctrl + D চাপলে ফাইল Recycle Bin-এ যায়।

পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:
• Ctrl + Z = Undo; Ctrl + Y = Redo।

প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা ওয়েবসাইটে; সবগুলোর সম্পূর্ণ ব্যাখ্যা পেতে অ্যাপ ইন্সটল করুন।

ব্যাখ্যা (Explanation)
অনলাইন লেনদেন সুরক্ষিত রাখতে SSL (Secure Sockets Layer) ব্যবহৃত হয় — এটি ডেটা এনক্রিপ্ট করে।
• SSL যুক্ত সাইটে ঠিকানা শুরু হয় https:// দিয়ে।

পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:
• HTTP — ওয়েব পেজ আদান-প্রদান; FTP — ফাইল আদান-প্রদান; SMTP — ই-মেইল পাঠানো।
• SSL-এর আধুনিক রূপ TLS।
ব্যাখ্যা (Explanation)
World Economic Outlook প্রকাশ করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) — বছরে দুইবার।

পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:
• Global Economic Prospects — বিশ্বব্যাংক; World Development Report — বিশ্বব্যাংক।
• Human Development Report — UNDP।
ব্যাখ্যা (Explanation)
বিমসটেকের (BIMSTEC) স্থায়ী সচিবালয় ঢাকায় অবস্থিত (উদ্বোধন ২০১৪)।

পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:
• প্রতিষ্ঠা: ৬ জুন ১৯৯৭, ব্যাংকক ঘোষণা; সদস্য ৭টি দেশ।
• সদস্য: বাংলাদেশ, ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল, ভুটান।
ব্যাখ্যা (Explanation)
নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্য: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন।
জার্মানি স্থায়ী সদস্য নয়।

পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:
• নিরাপত্তা পরিষদে মোট সদস্য ১৫: ৫ স্থায়ী + ১০ অস্থায়ী (মেয়াদ ২ বছর)।
• স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা আছে।
ব্যাখ্যা (Explanation)
আন্তর্জাতিক বিচার আদালত (ICJ) অবস্থিত নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে (পিস প্যালেস)।

পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:
• ICJ জাতিসংঘের ৬টি প্রধান অঙ্গের একটি; বিচারক ১৫ জন, মেয়াদ ৯ বছর।
• জাতিসংঘের প্রধান অঙ্গগুলোর মধ্যে একমাত্র এটি নিউইয়র্কের বাইরে।
ব্যাখ্যা (Explanation)
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী চেক ইস্যুর তারিখ থেকে ৬ মাস পর্যন্ত বৈধ থাকে।
এরপর চেকটি মেয়াদোত্তীর্ণ (stale cheque) হয়ে যায়।

পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:
• নিষ্পত্তিযোগ্য দলিল আইন ১৮৮১: চেক ডিজঅনার মামলা ধারা ১৩৮।
ব্যাখ্যা (Explanation)
বাংলাদেশের সাথে ভারতের যে রাজ্যের সীমান্ত সবচেয়ে দীর্ঘ — পশ্চিমবঙ্গ (প্রায় ২,২১৭ কি.মি.)।

পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:
• বাংলাদেশের সাথে সীমান্তযুক্ত ভারতের ৫টি রাজ্য: পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম।
• সবচেয়ে কম সীমান্ত মিজোরামের সাথে।
ব্যাখ্যা (Explanation)
স্বাধীন বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় ১৯৭৪ সালে।

পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:
• আদমশুমারির সাল: ১৯৭৪, ১৯৮১, ১৯৯১, ২০০১, ২০১১, ২০২২ (প্রথম ডিজিটাল জনশুমারি)।
ব্যাখ্যা (Explanation)
ইউনেস্কো ১৭ নভেম্বর ১৯৯৯ সালে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে।
২০০০ সাল থেকে দিবসটি বিশ্বব্যাপী পালিত হচ্ছে।

পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:
• এর উদ্যোক্তা কানাডাপ্রবাসী রফিকুল ইসলাম ও আবদুস সালাম।
ব্যাখ্যা (Explanation)
সংবিধানের ৩ নং অনুচ্ছেদ অনুযায়ী প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা।

পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:
• অনুচ্ছেদ ২: প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা; ২ক: রাষ্ট্রধর্ম; ৪: জাতীয় সংগীত, পতাকা ও প্রতীক; ৭: সংবিধানের প্রাধান্য।

নিজের প্রস্তুতি যাচাই করুন — অ্যাপে লাইভ পরীক্ষা দিয়ে মেরিট লিস্টে নিজের অবস্থান দেখুন।

ব্যাখ্যা (Explanation)
গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয় ৪ নভেম্বর ১৯৭২।
কার্যকর হয় ১৬ ডিসেম্বর ১৯৭২ থেকে।

পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:
• ৪ নভেম্বর সংবিধান দিবস।
• সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি: ড. কামাল হোসেন (৩৪ সদস্য)।
ব্যাখ্যা (Explanation)
The Republic গ্রন্থের রচয়িতা গ্রিক দার্শনিক প্লেটো।
এতে আদর্শ রাষ্ট্র ও দার্শনিক রাজার ধারণা দেওয়া হয়েছে।

পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:
• Politics — অ্যারিস্টটল; প্লেটো ছিলেন সক্রেটিসের শিষ্য ও অ্যারিস্টটলের শিক্ষক।
ব্যাখ্যা (Explanation)
নিজ অক্ষে সবচেয়ে দ্রুত ঘোরে বৃহস্পতি (Jupiter) — একবার ঘুরতে লাগে প্রায় ৯ ঘণ্টা ৫৬ মিনিট।
তাই এর দিন সবচেয়ে ছোট।

পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:
• সবচেয়ে দীর্ঘ দিন শুক্রের (প্রায় ২৪৩ পৃথিবী-দিন)।
• বৃহস্পতি সৌরজগতের বৃহত্তম গ্রহ।
ব্যাখ্যা (Explanation)
কক্ষ তাপমাত্রায় সবচেয়ে বেশি বিদ্যুৎ পরিবাহী মৌল রুপা (Silver)।
• ক্রম: রুপা > তামা > সোনা > অ্যালুমিনিয়াম।
• রুপার দাম বেশি হওয়ায় বৈদ্যুতিক তারে তামা ব্যবহৃত হয়।

পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:
• সবচেয়ে বেশি তাপ পরিবাহী ধাতুও রুপা।
ব্যাখ্যা (Explanation)
আলোকবর্ষ (light-year) হলো দূরত্বের একক — আলো শূন্য মাধ্যমে এক বছরে যে দূরত্ব অতিক্রম করে।
1 আলোকবর্ষ ≈ 9.46 × 1012 কিলোমিটার।

পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:
• নামে 'বর্ষ' থাকলেও এটি সময়ের একক নয়।
• আরও দূরত্বের একক: পারসেক (≈ 3.26 আলোকবর্ষ), অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট।
ব্যাখ্যা (Explanation)
বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি গ্যাস নাইট্রোজেন (প্রায় ৭৮%)।
• অক্সিজেন প্রায় ২১%, আর্গন প্রায় ০.৯৩%, কার্বন ডাই-অক্সাইড প্রায় ০.০৪%।

পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:
• বায়ুতে সর্বাধিক নিষ্ক্রিয় গ্যাস আর্গন।
ব্যাখ্যা (Explanation)
ইথিওপিয়ার পুরোনো নাম আবিসিনিয়া।

পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:
• অন্যান্য পুরোনো নাম: ঘানা – গোল্ড কোস্ট, জিম্বাবুয়ে – দক্ষিণ রোডেশিয়া, শ্রীলঙ্কা – সিলন, মিয়ানমার – বার্মা।
• ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা (আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর)।
ব্যাখ্যা (Explanation)
ইউরোপে সর্বাধিক দেশের ভেতর দিয়ে প্রবাহিত নদী দানিউব (Danube) — ১০টি দেশ।
• নীল (আফ্রিকা), আমাজন (দক্ষিণ আমেরিকা), মেকং (এশিয়া) — ইউরোপের নদীই নয়।

পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:
• দানিউবের তীরে ৪টি রাজধানী: ভিয়েনা, ব্রাতিস্লাভা, বুদাপেস্ট, বেলগ্রেড।
• এটি পতিত হয়েছে কৃষ্ণ সাগরে।
ব্যাখ্যা (Explanation)
বিশ্বের বৃহত্তম মরুভূমি (ও বৃহত্তম শীতল মরুভূমি) অ্যান্টার্কটিক মরুভূমি — আয়তন প্রায় ১ কোটি ৪২ লক্ষ বর্গ কিলোমিটার।
বৃষ্টিপাত খুব কম হওয়ায় একে মরুভূমি ধরা হয়।

পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:
• বৃহত্তম উষ্ণ মরুভূমি: সাহারা।
• এশিয়ার বৃহত্তম শীতল মরুভূমি: গোবি।
ব্যাখ্যা (Explanation)
বিশ্বের দীর্ঘতম উপকূলরেখা কানাডার (প্রায় ২ লক্ষ ২ হাজার কিলোমিটার)।

পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:
• দ্বিতীয় স্থানে নরওয়ে/ইন্দোনেশিয়া (পরিমাপ পদ্ধতিভেদে)।
• বাংলাদেশের উপকূলরেখা প্রায় ৭১০ কিলোমিটার।

এই টপিকের সব প্রশ্ন ব্যাখ্যাসহ, ভুল-সঠিক-বুকমার্ক আলাদা করে রিভিশন — অ্যাপে।

ব্যাখ্যা (Explanation)
নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় নরওয়ের রাজধানী অসলো-তে।
• অন্য সব নোবেল পুরস্কার দেওয়া হয় সুইডেনের স্টকহোমে।

পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:
• নোবেলের উইল অনুযায়ী শান্তি পুরস্কার দেয় নরওয়েজিয়ান নোবেল কমিটি।
• পুরস্কার প্রদানের দিন ১০ ডিসেম্বর (আলফ্রেড নোবেলের মৃত্যুদিবস)।
সঠিক উত্তর: ০ ভুল উত্তর: ০
নোটিশ

 ★ মেডিকেল ভর্তি প্রস্তুতি ২০২৬-২৭   নতুন 

▶ লাইভ পরীক্ষা শুরু: ২২ নভেম্বর ২০২৬ (শেষ ১৭ ডিসেম্বর)। প্রতিদিন একটি পরীক্ষা, রাত ১২টা থেকে ১১:৫৯ পর্যন্ত যেকোনো সময় দেওয়া যাবে।
◆ মোট ২৮টি পরীক্ষা: ১৬টি বিষয়ভিত্তিক, ১০টি ফুল মডেল টেস্ট ও বিগত সালের এমবিবিএস প্রশ্নে হুবহু ২টি।
◆ ফুল মডেল টেস্টের মান বণ্টন: জীববিজ্ঞান ৩০, রসায়ন ২৫, পদার্থবিজ্ঞান ১৫, ইংরেজি ১৫, সাধারণ জ্ঞান ১৫। প্রতি ভুলে ০.২৫ নম্বর কাটা যাবে।
◆ প্যাকেজ: মাত্র ১৫০ টাকা, মেয়াদ ভর্তি পরীক্ষা পর্যন্ত। সাথে পুরো প্রশ্ন ব্যাংক ও মডেল টেস্ট।

➤ রুটিন: হোম → পিডিএফ → লাইভ পরীক্ষার রুটিন → মেডিকেল ভর্তি প্রস্তুতি ২০২৬-২৭
➤ পরীক্ষা: হোম → পরীক্ষার সেকশন → ভার্সিটি ও মেডিকেল প্রস্তুতি → মেডিকেল ভর্তি প্রস্তুতি ২০২৬-২৭
➤ প্যাকেজ কিনতে: হোম → পেমেন্ট → মেডিকেল ভর্তি প্রস্তুতি ২০২৬-২৭


 ✅ টপিক ও সাব-টপিকভিত্তিক জব সলিউশন্স 

২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।

▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন।
↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।


 ★ বর্তমান চলমান কোর্স (সব পরীক্ষা website থেকে OMR পদ্ধতিতে দিতে পারবেন) 

১) ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)  নতুন 
২) প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (লেকচার শিট ভিত্তিক কোর্স) নতুন 
৩) ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের মাস্টার স্টাডি রুটিন নতুন 
৪) Master English Study (৯৯ দিনের স্পেশাল কোর্স) নতুন 
৫)
১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক
৬) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা 
 নতুন 
৭) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা 
 নতুন 
৮) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান
৯) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
১০) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস
১১) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
১২) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
১৩)  ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন (মেডিকেল)  নতুন 
১৪) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী


 ➤ আপকামিং কোর্স ও রুটরশ

✦ ১০তম-১৩তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ১৪তম-২০তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ৫২তম বিসিএস প্রস্তুতি।