- লাইটনিং অ্যারেস্টার (Lightning Arrester) বা সার্জ ডাইভার্টার মূলত বৈদ্যুতিক পাওয়ার সিস্টেমে ব্যবহৃত একটি রক্ষণ যন্ত্র। - Horn gap লাইটনিং অ্যারেস্টারের গঠন গরুর শিং-এর আকৃতির দুটি মেটাল রড নিয়ে গঠিত হয়। - এর প্রধান কাজ হলো বজ্রপাত বা অন্য কোনো কারণে সিস্টেমে অতিরিক্ত ভোল্টেজ (Surge Voltage) তৈরি হলে তা নিরাপদে মাটিতে পাঠিয়ে দেওয়া। - এটি বৈদ্যুতিক লাইনের সাথে প্যারালালে বা সমান্তরালে সংযুক্ত থাকে এবং সাধারণ অবস্থায় ইনসুলেটর হিসেবে কাজ করে। - যখনই ভোল্টেজ সীমার বাইরে চলে যায়, তখন এটি পরিবাহী বা কন্ডাক্টর হিসেবে কাজ করে সেই অতিরিক্ত কারেন্টকে গ্রাউন্ড বা মাটিতে বাইপাস করে দেয়। - এর ফলে ট্রান্সফরমার, জেনারেটর এবং অন্যান্য দামি বৈদ্যুতিক যন্ত্রপাতি উচ্চ ভোল্টেজের কারণে পুড়ে যাওয়া বা নষ্ট হওয়া থেকে রক্ষা পায়।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।