- Outdoor sub-station-এ বৈদ্যুতিক সরঞ্জামগুলো (যেমন- ট্রান্সফরমার, সার্কিট ব্রেকার) খোলা আকাশের নিচে স্থাপন করা হয়। - এই ধরনের সাব-স্টেশনে পরিবাহী তার এবং যন্ত্রপাতির মধ্যে ইনসুলেশন হিসেবে সাধারণ বাতাস (air) ব্যবহৃত হয়। - বাতাসের ডাই-ইলেকট্রিক স্ট্রেন্থ (dielectric strength) তুলনামূলকভাবে কম হওয়ায়, শর্ট-সার্কিট বা আর্ক (arc) প্রতিরোধ করার জন্য দুটি ফেইজ বা যন্ত্রপাতির মধ্যে পর্যাপ্ত দূরত্ব (clearance) বজায় রাখতে হয়। - এই বড় ক্লিয়ারেন্স এবং নিরাপদ দূরত্বের কারণে Outdoor sub-station স্থাপনের জন্য Indoor বা GIS (Gas Insulated Substation) এর তুলনায় অনেক বেশি জায়গার (More space) প্রয়োজন হয়।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।