সরাসরি মূল কন্টেন্টে যান

'উপজেলা' শব্দটিতে 'উপ' পূর্বপদটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?

A) সামীপ্য
B) আংশিক
C) সাদৃশ্য
D) ছোট (সঠিক উত্তর)
সমাধান

সঠিক উত্তর: Option D

যে সমাসের পূর্বপদে একটি অব্যয় এবং পরপদে একটি বিশেষ্য থাকে এবং অর্থের দিক থেকে পূর্বপদ অর্থাৎ অব্যয়ের অর্থই প্রাধান্য পায়, তাকে অব্যয়ীভাব সমাস বলে। অর্থাৎ, পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়ের অর্থই প্রাধান্য থাকে তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। এ সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়।
যেমনঃ
- মরণ পর্যন্ত = আমরণ,
- দিন দিন = প্রতিদিন
- ঘরের অভাব = হাঘর, এখানে 'হাঘর' শব্ধটি অভাব অর্থে ব্যবহৃত হয়েছে। 

ড. মুহম্মদ এনামুল হকের মতে, “যে সমাসের সমস্যমান পদদ্বয়ের পূর্বপদ অব্যয় হইয়া অর্থের দিক হইতে প্রাধান্য লাভ করে, তাহাকে অব্যয়ীভাব সমাস বলে।”
ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, “অব্যয় পদ পূর্বে বসিয়া যে সমাস হয় এবং যাহাতে অব্যয়ের অর্থ প্রধানরূপে বুঝায়, তাহাকে অব্যয়ীভাব সমাস বলে।”

∎বিভিন্ন অর্থে অব্যয়ীভাব সমাসঃ
সামীপ্য (উপ): কণ্ঠের সমীপে= উপকণ্ঠ, কূলের সমীপে= উপকূল, অক্ষির সমীপে = প্রত্যক্ষ, বনের সমীপে = উপবন

বিপসা (অনু, প্রতি): দিন দিন= প্রতিদিন, ক্ষণে ক্ষণে= অনুক্ষণে, ক্ষণ ক্ষণ= অনুক্ষণ

অভাব অর্থে (নিঃ= নির): আমিষের অভাব= নিরামিষ, ভাবনার অভাব= নির্ভাবনা, জলের অভাব= নির্জল, উৎসাহের অভাব= নিরুৎসাহ, ভাতের অভাব = হাভাত

পর্যন্ত (আ): সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত= আসমুদ্রহিমাচল, পা থেকে মাথা পর্যন্ত= আপাদমস্তক, মরণ পর্যন্ত = আমরণ

সাদৃশ্য (উপ): শহরের সদৃশ= উপশহর, গ্রহের তুল্য= উপগ্রহ, বনের সদৃশ= উপবন

অনতিক্রম্যতা অর্থে (যথা): রীতিকে অতিক্রম না করে= যথারীতি, সাধ্যকে অতিক্রম না করে= যথাসাধ্য। এরূপ- যথাবিধি, যথাযোগ্য,যথাশাস্ত্র

অতিক্রান্ত (উৎ): বেলাকে অতিক্রান্ত= উদ্বেল, শৃঙখলাকে অতিক্রান্ত= উচ্ছৃঙখল

বিরোধ (প্রতি): বিরুদ্ধ বাদ= প্রতিবাদ, বিরুদ্ধ কূল= প্রতিকূল, বিরুদ্ধ রোধ = প্রতিরোধ

পশ্চাৎ (অনু): পশ্চাৎ গমন= অনুগমন, পশ্চাৎ ধাবন= অনুধাবন

ঈষৎ (আ): ঈষৎ নত= আনত, ঈষৎ রক্তিম= আরক্তিম, ঈষৎ লালচে = লালচে

ক্ষুদ্র অর্থে (উপ): গ্রহের তুল্য = উপগ্রহ, নদীর তুল্য = উপনদী, জেলার ক্ষুদ্র = উপজেলা

পূর্ণ বা সমগ্র অর্থে (পরি বা সম): পরিপূর্ণ, সম্পূর্ণ

দূরবর্তী অর্থে (প্র, পর): অক্ষির অগোচরে= পরোক্ষ। এরূপ- প্রপিতামহ

প্রতিনিধি অর্থে (প্রতি): মূর্তির প্রতিনিধি = প্রতিমূর্তি, এরূপ- প্রতিচ্ছায়া, প্রতিচ্ছবি, প্রতিবিম্ব

প্রতিদ্বন্দ্বী অর্থে (প্রতি): প্রতিপক্ষ, প্রত্যুত্তর ইত্যাদি।

সম্পর্ক অর্থে (সম, বিষয়): সম্বল = বলের সম্পর্কে, সম্মান= মানের সম্পর্কে, সমক্ষে= অক্ষের সম্পর্কে

যোগ্যতা অর্থে (অনু): অনুসন্তান= যোগ্য সন্তান, অনুকূল= কুলের যোগ্য, অনুদান= দানের যোগ্য

কারক – বিভক্তি অর্থে: ভরদুপুর, দিনভর, ভরপেট ইত্যাদি।

এমন আরও প্রশ্ন সমাধানসহ — অ্যাপে

বিষয়-টপিক ধরে হাজার হাজার MCQ, বিস্তারিত ব্যাখ্যা আর লাইভ পরীক্ষা — অ্যাপ ফ্রি।

ফ্রি ডাউনলোড করুনGoogle Play ৪.৭ Google Play রেটিং · ১৭৫ রিভিউ · ১০ হাজার+ ডাউনলোড
MyExaminer অ্যাপের Play Store QR কোড
ফোনের ক্যামেরায় স্ক্যান করে ইন্সটল করুন

আজকের লাইভ পরীক্ষা অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে

পরীক্ষা – ৪১ ১০ জুলাই, ২০২৬ থেকে শুরু।
কোর্স নাম: প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
টপিকস:
বাংলা: বচন, লিঙ্গ
ইংরেজি: Vocabulary (Synonyms, Antonyms, Meanings, and Spellings)- P - T
গণিত: বিন্যাস ও সমাবেশ
সাধারণ জ্ঞান: জাতীয় অর্জন, বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা ও কৌশলসমূহ, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ADP, Delta Plan 2100, এবং দারিদ্র্য বিমোচন পরিকল্পনা মন্ত্রণালয়: BIDS, NAPD, বাংলাদেশ পরিকল্পনা কমিশন, NEC, ECNEC. মানব সম্পদ উন্নয়ন, খেলাধুলা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা নীতি
রুটিন দেখুন
পরীক্ষা – ৫১ (৬ষ্ঠ ব্যাচ) পরীক্ষা শুরুঃ ১০ সেপ্টেম্বর, ২০২৬।
কোর্স নাম: ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকস:
বাংলা সাহিত্য:
জসীমউদ্দীন, জীবনানন্দ দাশ, নির্মলেন্দু গুণ, নুরুল মোমেন, প্যারীচাঁদ মিত্র, সেলিম আলদীন, সৈয়দ ওয়ালীউল্লাহ, সৈয়দ মুজতবা আলী।
রুটিন দেখুন
পরীক্ষা – ৪৪ পরীক্ষা শুরুঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৬
কোর্স নাম: প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ - লেকচার শীট ভিত্তিক।
টপিকস:
English:
Right form of verb. Vocabulary (Synonyms, Antonyms, Meanings, and Spellings)- G
রুটিন দেখুন
Exam - 32 পরীক্ষা শুরুঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৬
কোর্স নাম: ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)
টপিকস:
Bangla:
সন্ধি
Vocabulary (Synonym-Antonym, Spelling) - F
রুটিন দেখুন
পরীক্ষা- ১৭ পরীক্ষা শুরু: ০৬ অক্টোবর, ২০২৬
কোর্স নাম: ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের স্টাডি রুটিন
টপিকস:
সাহিত্য:
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়, গিরিশচন্দ্র সেন।
ব্যাকরণ:
ধাতু
রুটিন দেখুন
মেডিক্যাল পার্টের পরীক্ষা – ১৮ পরীক্ষা শুরুঃ ০৫ অক্টোবর, ২০২৬
কোর্স নাম: ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) রুটিন
টপিকস:
Exam Topic: Pathology:
• Systemic Pathology Routine Laboratory Procedures General Pathology Radiation Hazards & Prevention
রুটিন দেখুন