আধুনিক কম্পিউটারের জনক বলা হয় কাকে ?
সমাধান
সঠিক উত্তর: Option A
প্রযুক্তির ইতিহাসে অমর হয়ে আছেন চার্লস ব্যাবেজ। একাধারে যন্ত্র প্রকৌশলী, গণিতবিদ, আবিষ্কারক ও দার্শনিক ছিলেন তিনি। তাঁকে ‘কম্পিউটারের জনক’ বলা হয়। ১৮৩৪ সালে তিনি আধুনিক কম্পিউটারের মত নিয়ন্ত্রণ অংশ, গাণিতিক ও যৌক্তিক অংশ, স্মৃতি অংশ এবং অন্যান্য বৈশিষ্ট্য সম্বলিত অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে একটি মেকানিক্যাল কম্পিউটারের পরিকল্পনা করেছিলেন। চার্লস ব্যাবেজের এই যন্ত্রটি আধুনিক কম্পিউটারের পূর্বসূরি হয়ে আছে। এজন্য চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়। ১৭৯১ সালের ২৬ ডিসেম্বর লন্ডনে তাঁর জন্ম। ১৮৭১ সালের ১৮ অক্টোবর তিনি মারা যান।