সরাসরি মূল কন্টেন্টে যান

বেপজা (সহকারি ব্যবস্থাপক) - ২.০৪.২০২১

৬১ টি প্রশ্ন
টপিক তালিকা
একই বিষয়ের সব টপিক
ব্যাখ্যা (Explanation)
দেওয়া আছে sinx=3/4
এখানে লম্ব =3
অতিভুজ =4
ভূমি = √(4²-3²)
          =√(16-9)
         =√7

তাহলে ,Cosx=ভুমি/অতিভুজ =√7/4
ব্যাখ্যা (Explanation)
এখানে ,
সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি b=16cm
এবং সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য a =10m

ক্ষেত্রফল -b/4 √(4a²-b²)
             =16/4√{4.(10)²-(16)²}
            =4√(400-256)
            =4√144
            =4×12
            48m²

ব্যাখ্যা (Explanation)
যখন 2 টা dice নিক্ষেপ করা হয় তখন ফলাফল হবে -

এখানে , এদের মধ্যে ২ টি সংখ্যার যোগফল বিজোড় হবে ,
(1,2) ,(1,3), (1,5) ,(2,1) , (2,3) ,(2,5),(3,2) , (3,4) , (3,6) ,(4,1) ,(4,3) ,(4,5),(5,2) ,(5,4) ,(5,6) ,(6,1) , (6,3) ,(6,5) এই ক্ষেত্র গুলোতে ।
অনুকুল ঘটনা =18 টি
মোট ঘটনা =36 টি
তাহলে ,নির্ণেয় সম্ভাব্যতা 18/36=1/2
ব্যাখ্যা (Explanation)
মনে করি ,সংখ্যাদ্বয় a ও   b
আবার ,মনে করি ্‌ a সংখ্যাকে যখন c দ্বারা ভাগ করা হয় তখন ভাগফল হয় q1 এবং ভাগশেষ 35
শর্তমতে ,a =c.q1+35..........(1)

এবং b সংখ্যাকে যখন c দ্বারা ভাগ করা হয় তখন ভাগফল হয় q2 এবং ভাগশেষ 30  ।
শর্তমতে , b = c.q2+30.......2
(1)+(2).....
⇒ a+b=c(q1+q2)+65
আবার, যেহেতু (a+b) এর যোগফলকে c দ্বারা ভাগ করলে ভাগশেষ 20 হয় , সেহেতু c এর মান অবশ্যই 20 অপেক্ষা বড় এবং 65 অপেক্ষা ছোট হবে ।
তাহলে c এর মান হবে =65-20=45 .
ব্যাখ্যা (Explanation)
দেওয়া আছে , a² + b² = 5ab
a²/b²+b²/a²=(a⁴+b⁴)/a²/b²
                  =(a²)²+(b²)²/a²b²
                  =(a²+b²)²-2.a².b²/a²b²
                  ={(5ab)²)-2a²b²/a²b²
                  =(25a²b²-2a²b²)/a²b²
                  =23a²b²/a²b²
                  =23

প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা ওয়েবসাইটে; সবগুলোর সম্পূর্ণ ব্যাখ্যা পেতে অ্যাপ ইন্সটল করুন।

ব্যাখ্যা (Explanation)
এখানে,
20% of 10 =2/100×10=2
30% of 20=30/100×20=6
60% of 30 =60/100×30=18
100% of 40=100/100× 40=40
             Total =66
মোট ছাত্রছাত্রী 10+20+30+40=100
মোট পাসকৃত ছাত্রছাত্রী =66
পাসকৃত ছাত্র -ছাত্রীর সংখ্যা শতকরা =66%
ব্যাখ্যা (Explanation)
a/b=1/3................1
b/c=2...................2
c/d=1/2...............3
d/e=3.................4
e/f=1/4................5
ধরি a =2
1 নং পাই 2/b=1/3 বা b=6
2 নং পাই  6/c=2 বা c=3
3 নং পাই  3/d=1/2 বা d=6
4 নং পাই  6/e=3 বা e=2
5 নং পাই  2/f=1/4বা f=8

তাহলে, আমরা পাইঃ 
abc/def =(2.6.3)/(6.2.8) =3/8
ব্যাখ্যা (Explanation)
দেওয়া আছে ,x+y=3
এবং x=2/y
      xy=2
x³+y³=(x+y)³-3xy(x+y)
        =(3)³-3.2.3
        =27-18
       =9
ব্যাখ্যা (Explanation)
দেওয়া আছে , f(x)= 10ˣ
ধরি ,y=f(x)
⇒ y=10ˣ
⇒ logy=log10ˣ
⇒ logy=xlog10
⇒ xlog10=logy
⇒ x.1=logy [যেহেতু, log10=1]
⇒ x=logy
f⁻¹(y)=logy
f⁻¹(x)=logx


ব্যাখ্যা (Explanation)
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল জার্মানির বার্লিন ভিত্তিক একটি অলাভজনক বেসরকারি প্রতিষ্ঠান ।
- এটি বিশ্বব্যাপী সভ্য সমাজব্যবস্থায় দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম চালাতে পিটার ইগেন এর নেতৃত্বে ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয় ।
- এর সদর দপ্তর জার্মানির বার্লিনে অবস্থিত । 
- এ সংস্থাটি ১৯৯৫ সাল থেকে দুর্নীতির ধারণা সূচক প্রকাশ করে আসছে ।
- উল্লেখ্য ,বাংলাদেশে এর কার্যক্রম শুরু করে ১৯৯৬ সালে ।
ব্যাখ্যা (Explanation)
উন্নয়নশীল ৮ মুসলিম দেশের জোট ডি -৮ নামে পরিচিত । 
- এটি একটি অর্থনৈতিক উন্নয়ন জোট ,যা ১৫ জুন, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয় । 
- বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরান, নাইজেরিয়া,পাকিস্তান ও তুরস্ক এই ৮ টি দেশ নিয়ে ডি -৮ সংস্থা গঠিত এবং
- এর সদর দপ্তর ইস্তাম্বুল ,তুরস্ক । 
- ডি -৮ এর দশম সম্মেলন ৫-৮ এপ্রিল ভার্চুয়ালি ঢাকায় অনুষ্ঠিত হয় ।
- বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর বর্তমান সভাপতি ।

নিজের প্রস্তুতি যাচাই করুন — অ্যাপে লাইভ পরীক্ষা দিয়ে মেরিট লিস্টে নিজের অবস্থান দেখুন।

ব্যাখ্যা (Explanation)
কমোডো ড্রাগন হল বিশ্বের সবচেয়ে বড় টিকটিকি যা ইন্দোনেশিয়ার কমোডো ও জাভা দ্বীপপুঞ্জে দেখা যায় । এদের অন্য নাম ভারানাস কমোডোনেসিস । এরা উচ্চতায় প্রায় ৩ মিটার লম্বা এবং ওজনে ৭০ কিলোগ্রাম পর্যন্ত হয়ে থাকে ।উল্লেখ্য ,কমোডো ড্রাগন এবং এদের আবাস্থল রক্ষার জন্য ইন্দোনেশিয়া ১৯৮০ সালে কমোড ন্যাশনাল পার্ক প্রতিষ্ঠা করে ।
ব্যাখ্যা (Explanation)
ভূপৃষ্ঠের একেবারে দক্ষিণের স্থানটিকে দক্ষিণ মেরু বলা হয়  । এন্টার্কটিকা মহাদেশে এর অবস্থান । দক্ষিণ মেরু সমুদ্রপৃষ্ঠ থেকে ৯ হাজার ৩০১ ফুট উচ্চতায় অবস্থিত । 
- অন্যদিকে উত্তর মেরু হচ্ছে পৃথিবীর উত্তর বিন্দু যা দক্ষিণ মেরুর ঠিক বিপরীতে অবস্থিত এবং এটা প্রকৃত অর্থে উত্তর দিককে নির্দেশ করে । 
- উত্তর মেরু আর্কটিক মহাসাগরের মধ্যভাবে অবস্থিত ।
ব্যাখ্যা (Explanation)
২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে Transforming our world : The 2030 Agenda for Sustainable development শিরোনামে একটি কর্মসূচী গৃহীত হয় ।
সারা বিশ্বের মানুষের শান্তি , সমৃদ্ধি ও টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে ২০৩০ এজেন্ডা এমন একটি কর্মপরিকল্পনা যা বিশ্ব শান্তি জোরদার এবং ক্ষুধা ও দারিদ্রসহ সকল প্রকার বৈষম্যের অবসান ঘটবে ।
- SDGs এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত । 
- এতে মোট ১৭ টি লক্ষ্যমাত্রা ও ১৬৯ টি সুনির্দিষ্ট লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে ।
- ২১ সেপ্টেম্বর ২০২১ সালে, SDG অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 'এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড' পদক লাভ করেন। 
 
এসডিজির ১৭টি লক্ষ্য হলো:
- দারিদ্র্য নির্মূল
- ক্ষুধামুক্তি
- সুস্বাস্থ্য
- মানসম্মত শিক্ষা
- লিঙ্গ সমতা
- বিশুদ্ধ পানি ও স্যানিটেশন
- সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি
- উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি
- শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো
- বৈষম্য হ্রাস
- টেকসই শহর ও জনগণ
- পরিমিত ভোগ ও উৎপাদন
- জলবায়ু বিষয়ে পদক্ষেপ
- সামুদ্রিক বাস্তুসংস্থান
- স্থলভাগের জীবন
- শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
- অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।  

ব্যাখ্যা (Explanation)
- NORTH Atlantic Treaty Organization (NATO) ১৯৪৯ সালের ৪ এপ্রিল প্রতিষ্ঠিত একটি সামরিক সহযোগিতার জোট
- ন্যাটো জোটভুক্ত দেশগুলোর পারস্পারিক সামরিক সহযোগিতা প্রদানে অঙ্গীকারবদ্ধ
- ন্যাটোর বর্তমান সদস্য ৩১ টি দেশ এবং প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ১২ টি ।
- এর বর্তমান সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে (পূর্বে ছিল প্যারিসে )
- ন্যাটোভুক্ত ৩১ টি দেশের মধ্যে মুসলিম দেশ ২ টি (তুর্কিয়ে ও আলবেনিয়া )
- ফিনল্যান্ড ন্যটোর সর্বশেষ সদস্য।
- ইউক্রেন, সুইডেন ন্যাটোভুক্ত নয়।
- বর্তমান মহাসচিব জেনস স্টলেনবার্গ।
ব্যাখ্যা (Explanation)
জাতিসংঘের ছয়টি প্রধান অঙ্গের অন্যতম হল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ।বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার মূল দায়িত্ব নিরাপত্তা পরিষদের উপর ন্যস্ত । 
- নিরাপত্তা পরিষদ 'স্বস্তি পরিষদ ' নামে পরিচিত । 
- নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ১৫ টি । এর মধ্যে
  -- ৫ টি স্থায়ী সদস্যঃ যুক্তরাষ্ট্র ,যুক্তরাজ্য ,রাশিয়া ,চীন ও ফ্রান্স এবং
  -- ১০ টি অস্থায়ী সদস্য । 
- নিরাপত্তা পরিষদের ৫ টি স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা আছে ।
- নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরা ২ বছরের জন্য নির্বাচিত হন ।
- বাংলাদেশের জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রথম সভাপতিত্ব করেন 'আনোয়ারুল করিম চৌধুরী'
- বাংলাদেশ ২ বার স্বস্তি পরিষদ বা নিরাপত্তা পরিষদের সদস্যপদ লাভ করে। প্রথমবার ১০ নভেম্বর ১৯৭৮ সালে (১৯৭৯-৮০ মেয়াদে), দ্বিতীয়বার ১৯৯৯ সালে (২০০০-২০০১ মেয়াদে)।
 
 
ব্যাখ্যা (Explanation)
WWW এর পূর্ণরুপ হল World Wide Web, একে সংক্ষেপে ওয়েব পেজ বা ওয়েব বলে ।
- টিম বারনাস লিকে WWW এর জনক বলা হয় ।
- ১৯৮৯ সালে সুইজারল্যান্ড CERN ল্যাবে দায়িত্ব পালনকালে তিনিত এর উদ্ভাবন করেন.
- WWW হল পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা ওয়েব পেজ । এর মাধ্যমে ভ্রমণ করে ইন্টারনেট ব্যবহারকারীগণ পৃথিবীর বিভিন্ন স্থানে যে তথ্যভাণ্ডার রয়েছে তার যে কোনটিতে পৌছে যেতে পারেন । সাধারণত text,গ্রাফিক্স ,অডিও বা ভিডিও যেভাবেই থাকুক না কেন ওয়েবসাইট ব্যবহারকারীগণ নিজেদের কম্পিউটারের পর্দায় তা হুবহু দেখতে পায় ।
ব্যাখ্যা (Explanation)
সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ সংশোধনী হল দ্বাদশ সংশোধনী. ১৯৯১ সালের জাতীয় সংসদে এ সংশোধনী গৃহীত হয় ।এ সংশোধনীর মাধ্যমে দেশে পুনরায় সংসদীয় সরকার প্রতিষ্ঠিত হয় এবং উপরাষ্ট্রপতির পদ বিলুপ্ত করা হয় । 
 
- অষ্টম সংশোধনীর মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্ম স্বীকৃতি দেয়া, ঢাকার বাইরে ৬ টি বিভাগে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন এবং Dacca এর নাম পরিবর্তন করে Dhaka করা হয় । 

- নবম মাধ্যমে যথাক্রমে রাষ্ট্রপতি পদে কোন ব্যক্তির দুই মেয়াদে দায়িত্ব পালন সীমাবদ্ধ রাখা ও
 
- একাদশ সংশোধনীর মাধ্যমে অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদের প্রধান বিচারপতি পদে ফিরে যাবার বিধান পাস করা হয় ।
ব্যাখ্যা (Explanation)
বিষুব রেখার উত্তরে ২৩.৫ ডিগ্রি অক্ষরেখাই হচ্ছে কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অব ক্যান্সার এবং
-  দক্ষিণ গোলার্ধে ২৩.৫ ডিগ্রি অক্ষরেখাকে মকরক্রান্তি বলে ।
-  বাংলাদেশের মাঝখান (চুয়াডাঙ্গা , ঝিনাইদহ,মাগুরা , রাজবাড়ী , ফরিদপুর, মুন্সিগঞ্জ , নারায়ণগঞ্জ , কুমিল্লা, রাঙ্গামাটি ,খাগড়াছড়ি ) দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে ।


ব্যাখ্যা (Explanation)
জাতীয় সংসদে এ সংশোধনী আনা হয় ১৯৭৯ সালের ৬ এপ্রিল। ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর থেকে ১৯৭৯ সালের ৫ এপ্রিল পর্যন্ত সামরিক সরকারের যাবতীয় কর্মকাণ্ডকে বৈধতা দানসহ সংবিধানে এর মাধ্যমে বিসমিল্লাহির রাহমানির রাহিম সংযোজন করা হয়। সংসদ নেতা শাহ আজিজুর রহমান ‍উত্থাপিত বিলটি ২৪১-০ ভোটে পাস হয়।
- এই সংশোধনীর মাধ্যেমে অবৈধভাবে ক্ষমতা দখলকে উৎসাহিত করা হয়।
- এই সংশোধনী ছিল সংবিধানের মৌলিক কাঠামোগত পরবিবর্তন যা ২০০৫ সালে ৯ আগস্ট হাইকোর্টের এক রায়ে বাতিল করা হয়। 
ব্যাখ্যা (Explanation)
বাংলাদেশের সংবিধানের ১৫৩ টি অনুচ্ছেদের পর ৭ টি তফসিল সংযোজন করা হয়েছে । 
- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ৫ তম তফসিলে অন্তর্ভুক্ত আছে ।
- ৪র্থ তফসিলে ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী, 
- ৬ষ্ঠ তফসিলে জাতির পিতার ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণা,
- ৭ম তফসিলে ১৯৭১ সালের ১০ এপ্রিল তারিখে মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র উল্লেখ রয়েছে ।

এই টপিকের সব প্রশ্ন ব্যাখ্যাসহ, ভুল-সঠিক-বুকমার্ক আলাদা করে রিভিশন — অ্যাপে।

ব্যাখ্যা (Explanation)
বিশ্বের সর্ববৃহৎ এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা অলিম্পিক গেমস । প্রতি চার বছর পরপর অনুষ্ঠিত হয়ে থাকে এই অলিম্পিক গেমস .২০২০ সালের অলিম্পিক গেমস জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনাভাইরাস এর কারণে অনুষ্ঠিত হয়নি । ২০২১ সালে টোকিওতে এটি অনুষ্ঠিত হয় ।এক বছর পিছালেও আসরটির নাম থাকে টোকিও অলিম্পিক ২০২০
সঠিক উত্তর: ০ ভুল উত্তর: ০
নোটিশ

 ✅ টপিক ও সাব-টপিকভিত্তিক জব সলিউশন্স 

২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।

▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন।
↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।


 ★ বর্তমান চলমান কোর্স (সব পরীক্ষা website থেকে OMR পদ্ধতিতে দিতে পারবেন) 

১) ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)  নতুন 
২) প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (লেকচার শিট ভিত্তিক কোর্স) নতুন 
৩) ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের মাস্টার স্টাডি রুটিন নতুন 
৪) Master English Study (৯৯ দিনের স্পেশাল কোর্স) নতুন 
৫)
১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক
৬) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা 
 নতুন 
৭) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা 
 নতুন 
৮) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান
৯) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
১০) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস
১১) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
১২) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
১৩)  ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন (মেডিকেল)  নতুন 
১৪) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী


 ➤ আপকামিং কোর্স ও রুটরশ

✦ ১০তম-১৩তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ১৪তম-২০তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ৫২তম বিসিএস প্রস্তুতি।