দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে সংখ্যাটি পূর্বাপেক্ষা ৫৪ বৃদ্ধি পায় । সংখ্যাটির অঙ্কদ্বয়ের পার্থক্য কত?
সমাধান
সঠিক উত্তর: Option C
মনেকরি, একক স্থানীয় অঙ্কটি = x
এবং দশক স্থানীয় অঙ্কটি = y
সংখ্যাটি = ১০y + x
আবার, স্থান পরিবর্তন করে নতুন সংখ্যাটি = ১০x + y
প্রশ্নমতে,
১০x + y - (১০y+x) = ৫৪
=> ১০x + y - ১০y - x = ৫৪
=> ৯x - ৯y = ৫৪
=> ৯(x-y) = ৫৪
x - y = ৫৪/৯ = ৬
অর্থাৎ সংখ্যাটির অঙ্কদ্বয়ের পার্থক্য ৬