কোন গল্পটিকে বাংলা সাহিত্যের প্রথম 'সার্থক' ছোটগল্প হিসেবে গণ্য করা হয়?
A বঙ্কিমের 'রাধারাণী'
B বিদ্যাসাগরের 'শকুন্তলা'
C রবীন্দ্রনাথের 'দেনা-পাওনা'
D প্যারীচাঁদ মিত্রের 'অভেদী'
Solution
Correct Answer: Option C
ছোটগল্পের সার্থক রূপটি আমরা প্রথম দেখতে পাই রবীন্দ্রনাথ ঠাকুর-এর লেখায়। তাঁর 'দেনা-পাওনা' গল্পটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্প হিসেবে স্বীকৃত ।
একটি সার্থক ছোটগল্পের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে:
- এতে একটি মাত্র প্রধান অনুভূতি বা ঘটনা থাকে।
- গল্পের শুরু ও শেষ হয় হঠাৎ করে বা আকস্মিকভাবে।
- গল্প শেষে পাঠকের মনে এক ধরনের অতৃপ্তি থেকে যায়, মনে হয় 'শেষ হয়েও হইল না শেষ' ।
এই চমৎকার বৈশিষ্ট্যগুলো 'দেনা-পাওনা' গল্পে নিখুঁতভাবে ফুটে উঠেছে বলেই এটি এই বিশেষ মর্যাদা পেয়েছে।
ষড়রস
সোর্সঃ অগ্রদূত বাংলা সাহিত্য ও ব্যাকরণ