সমন্বিত ৬ ব্যাংক - অফিসার (ক্যাশ) - ৩১.০১.২০২৬ (100 টি প্রশ্ন )
i
ব্যাখ্যা (Explanation):
- Nelson Mandela ছিলেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা এবং দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি।
- তাঁর আত্মজীবনীমূলক বইয়ের নাম 'Long Walk to Freedom'
- এটি ১৯৯৪ সালে প্রকাশিত হয়, যেখানে তাঁর শৈশব, শিক্ষা এবং ২৭ বছরের কারাজীবনের ঘটনাগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
- অন্য অপশনগুলোর মধ্যে, বিল ক্লিনটন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি, এবং জে.এম. কেইনস ও পল স্যামুয়েলসন হলেন বিখ্যাত অর্থনীতিবিদ।
i
ব্যাখ্যা (Explanation):
- বাংলাদেশে বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে হিমায়িত চিংড়ির গুরুত্ব অপরিসীম।
- এই খাতটি দেশের অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য চিংড়ি বা Shrimp-কে বাংলাদেশের 'White Gold' বা 'সাদা সোনা' বলা হয়।
উল্লেখ্য যে, পাট বা Jute-কে বলা হয় 'Golden Fiber of Bangladesh' বা বাংলাদেশের সোনালী আঁশ।
i
ব্যাখ্যা (Explanation):
- পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি এবং ব্যবহারকারী দেশগুলোর গ্রুপ বা ক্লাবকে অনানুষ্ঠানিকভাবে 'Nuclear Club' বলা হয়।
- রাশিয়ার সহায়তায় রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ৩৩তম দেশ হিসেবে পারমাণবিক ক্লাবে যুক্ত হওয়ার গৌরব অর্জন করেছে।
- প্রথম দেশ হিসেবে এই ক্লাবে যুক্ত ছিল যুক্তরাষ্ট্র।
i
ব্যাখ্যা (Explanation):
⇒ সঠিক উত্তর: Milan (মিলান)।
⇒ ২০২৬ সালের শীতকালীন অলিম্পিক গেমসটি ৬ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি ইতালির ‘মিলান’ (Milan) এবং ‘কর্টিনা ডি আম্পেজো’ (Cortina d'Ampezzo) শহরে যৌথভাবে অনুষ্ঠিত হবে।
⇒ অলিম্পিকের ইতিহাসে এই প্রথমবারের মতো দুটি শহরকে আনুষ্ঠানিকভাবে যৌথ আয়োজক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, তাই এই আসরটি ‘মিলান-কর্টিনা ২০২৬’ (Milano Cortina 2026) নামেও পরিচিত।
⇒ এটি ইতালিতে অনুষ্ঠিত হতে যাওয়া চতুর্থ অলিম্পিক গেমস; এর আগে ইতালি ১৯৫৬ ও ২০০৬ সালে শীতকালীন এবং ১৯৬০ সালে গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজন করেছিল।
⇒ উল্লেখ্য যে, অপশনে থাকা প্যারিস ২০২৪ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক এবং বেইজিং ২০২২ সালের শীতকালীন অলিম্পিকের আয়োজক শহর ছিল।
i
ব্যাখ্যা (Explanation):
- নরওয়ে (Norway) বিশ্বের প্রথম দেশ হিসেবে ২০১৬ সালে সম্পূর্ণভাবে বন উজাড় বা Deforestation নিষিদ্ধ করে।
- দেশটির পার্লামেন্ট এমন একটি নীতি গ্রহণ করে যাতে সরকারি ক্রয়ের ক্ষেত্রে এমন কোনো পণ্য কেনা না হয় যা বন ধ্বংসের মাধ্যমে উৎপাদিত হয়েছে (যেমন- পাম অয়েল, সয়া, টিম্বার বা মাংস)।
- ব্রাজিল এবং কানাডায় অনেক বন থাকলেও তারা এখনো এটি সম্পূর্ণ নিষিদ্ধ করতে পারেনি।
i
ব্যাখ্যা (Explanation):
⇒ সঠিক উত্তর: Jashore (যশোর)।
⇒ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঐতিহ্যবাহী জেলা যশোরকে দেশের ‘প্রথম ডিজিটাল জেলা’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
⇒ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোর জেলাকে আনুষ্ঠানিকভাবে এই বিশেষ উপাধিতে ভূষিত করেন।
⇒ মূলত যশোর জেলা প্রশাসকের কার্যালয় (DC Office) বা কালেক্টরেটের দাপ্তরিক কার্যক্রম এবং নথিপত্র দেশের মধ্যে সর্বপ্রথম সফলভাবে ডিজিটালাইজড বা প্রযুক্তিনির্ভর করা হয়েছিল।
⇒ ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে সরকারি সেবাসমূহ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে যশোর জেলা যে অগ্রণী ভূমিকা পালন করেছিল, তারই স্বীকৃতিস্বরূপ এই মর্যাদা দেওয়া হয়।
i
ব্যাখ্যা (Explanation):
- বাংলাদেশ দ্বিতীয় সাবমেরিন ক্যাবল SEA-ME-WE-5 (SMW-5) এর সাথে যুক্ত হয় ২১ ফেব্রুয়ারি ২০১৭ সালে।
- এর ল্যান্ডিং স্টেশনটি কুয়াকাটায় অবস্থিত। এর মাধ্যমে বাংলাদেশ ১,৫০০ জিবিপিএস ব্যান্ডউইথ পায়।
- উল্লেখ্য, বাংলাদেশ প্রথম সাবমেরিন ক্যাবল SEA-ME-WE-4 এর সাথে যুক্ত হয়েছিল ২০০৬ সালে।
i
ব্যাখ্যা (Explanation):
⇒ সঠিক উত্তর: Karnafuli (কর্ণফুলী)।
⇒ বাংলাদেশের বৃহত্তম কৃত্রিম হ্রদটির নাম হলো ‘কাপ্তাই হ্রদ’ (Kaptai Lake)।
⇒ এই হ্রদটি রাঙ্গামাটি জেলার কাপ্তাই নামক স্থানে ‘কর্ণফুলী’ নদীর ওপর বাঁধ দেওয়ার মাধ্যমে সৃষ্টি করা হয়েছে।
⇒ ১৯৬২ সালে মূলত জলবিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে (কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্র) খরস্রোতা কর্ণফুলী নদীতে এই ‘কাপ্তাই বাঁধ’ নির্মাণ করা হয়।
⇒ নদীতে বাঁধ দেওয়ার ফলে এর উজানের বিস্তীর্ণ কৃষি ও বনভূমি পানিতে প্লাবিত হয়ে এই বিশাল জলাধার বা কৃত্রিম হ্রদটি তৈরি হয়।
i
ব্যাখ্যা (Explanation):
- ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ২ জুন ২০২৫ তারিখে ঘোষণা করা হয়।
- এটি বাংলাদেশের ৫৪তম জাতীয় বাজেট এবং অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট।

২০২৫-২৬ বাজেট:
- আকার: ৭,৯০,০০০ কোটি টাকা।
- অনুমোদন: উপদেষ্টা পরিষদ (প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস)।
- বাজেট প্রস্তাবক: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
- জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা: ৫.৫%।
- উন্নয়ন ব্যয়: ২,৪৫,৬০৯ কোটি টাকা।
- এডিপি: ২,৩০,০০০ কোটি টাকা।
- বাজেট ঘাটতি: ২,২৬,০০০ কোটি টাকা (জিডিপির ২%)।
- রাজস্ব আয়: ৫,৬৪,০০০ কোটি টাকা।
• মুদ্রাস্ফীতির হারের লক্ষ্যমাত্রা: ৬.৫ শতাংশ। 

এখানে প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা দেখতে পারবেন, বাকি সব প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা পেতে এখনই অ্যাপ ইন্সটল করুন।

Install App
i
ব্যাখ্যা (Explanation):
প্রশ্নটিতে উল্লিখিত অপশনগুলোর মধ্যে সবচেয়ে নতুন সদস্য হিসেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলে (IMF) যোগ দিয়েছে Liechtenstein
দেশটি ২০২৪ সালে IMF-এর ১৯১তম সদস্য হিসেবে যুক্ত হয়।

================= 
IMF
- IMF এর পূর্ণরূপ — International Monetary Fund.
- এটি প্রতিষ্ঠা করা হয় ১৯৪৪ সালের ১-২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসের মাউস ওয়াশিংটন হোটেলে অনুষ্ঠিত ৪৫টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে গৃহীত চুক্তির মাধ্যেমে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় ২৭ ডিসেম্বর ১৯৪৫।
- এর কার্যক্রম শুরু করে ১ মার্চ ১৯৪৭।
- প্রথম ঋণ প্রদান করে ৮ মে, ১৯৪৭।
- নিয়ন্ত্রক সংস্থা ECOSOC.
- এর দাপ্তরিক ভাষা- ইংরেজি, ফরাসি, স্প্যানিশ।
- জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে – ১৫ নভেম্বর ১৯৪৭।
- সদর দপ্তর অবস্থিত— ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান সদস্য ১৯১টি। ১৯১ তম সদস্য দেশ – লিচেনস্টাইন (Liechtenstein)। (২১ অক্টোবর, ২০২৪)
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।
- বাংলাদেশ ১৯৭২ সালে IMF এর সদস্যপদ লাভ করে।
- IMF এর প্রধান কাজ হলো আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা।
i
ব্যাখ্যা (Explanation):
- "Great Green Wall" হলো একটি আফ্রিকান উদ্যোগ যার লক্ষ্য হলো মরুকরণ প্রতিরোধ করা।
- এটি আফ্রিকার Sahel অঞ্চলে অবস্থিত, যা সাহারা মরুভূমির ঠিক দক্ষিণে একটি বিশাল এলাকা।
- এই প্রকল্পের উদ্দেশ্য হলো সেনেগাল থেকে জিবুতি পর্যন্ত ৮,০০০ কিলোমিটার দীর্ঘ গাছপালা রোপণ করে জমির উর্বরতা ফিরিয়ে আনা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করা।
i
ব্যাখ্যা (Explanation):
- ২০২৩ সালের ডিসেম্বরে Italy আনুষ্ঠানিকভাবে চীনের "Belt and Road Initiative" (BRI) থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়।
- ইতালি ছিল একমাত্র G7 দেশ যারা ২০১৯ সালে এই চুক্তিতে স্বাক্ষর করেছিল।
- অর্থনৈতিক প্রত্যাশা পূরণ না হওয়া এবং ভূ-রাজনৈতিক কারণে তারা এই উদ্যোগ থেকে সরে আসার সিদ্ধান্ত নেয়।
i
ব্যাখ্যা (Explanation):
Group of Twenty বা G-20 বিশ্বের ১৯টি দেশ, আফ্রিকান ইউনিয়ন ও ইউরোপীয় ইউনিয়নের একটি অর্থনৈতিক সংগঠন।
- ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত সংগঠনটির সদস্য দেশগুলোর শীর্ষ নেতাদের সম্মেলন ২০০৮ সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে।
- এরই ধারাবাহিকতায় G20 বার্ষিক শীর্ষ সম্মেলন ২০২৫ সালের ২২-২৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত হয়। 
- ২০২৪ সালে ১৯ তম G-20 শীর্ষ বৈঠক ব্রাজিলের রিও ডি জেনেইরো শহরে অনুষ্ঠিত হয়। এই বৈঠকটি ১৮ থেকে ১৯ নভেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত হয়।
- ২০২৩ ভারতে অনুষ্ঠিত হয়। ৯ থেকে ১০ সেপ্টেম্বর, ২০২৩ ভারতের রাজধানী নয়াদিল্লিতে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।

• আফ্রিকান ইউনিয়ন সদস্যপদ লাভ করে: ৯ সেপ্টেম্বর, ২০২৩।
• বর্তমানে সদস্য - ২১টি (১৯টি দেশ এবং ২টি সংস্থা)।
• যে ২টি সংস্থা G-20 এর সদস্য: ইউরোপাীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন।
• বর্তমান প্রেসিডেন্টঃ দক্ষিণ আফ্রিকা
i
ব্যাখ্যা (Explanation):
- জলবায়ু বিষয়ক সম্মেলন COP এর আয়োজন করেঃ জাতিসংঘের জলবায়ু বিষয়ক সংস্থা United Framework Convention on Climate Change (UNFCCC)।
- UN- Framework Convention on Climate Change (UNFCCC) ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়।
- সংস্থাটির সদর দপ্তর বন, জার্মানি।
- বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ ও প্রশমন এর লক্ষ্যে সংস্থাটি ১৯৯৫ সাল থেকে Conference of the Parties (COP) সম্মেলন আয়োজন করে আসছে।
২০২৪ সালে 'COP-29' সম্মেলন অনুষ্ঠিত হয় আজারবাইজানের বাকুতে।
- ২০২৫ সালে 'COP-30' সম্মেলন ব্রাজিলে অনুষ্ঠিত হয়।
- ২০২৬ সালে কপ-৩১ (COP31) সম্মেলনের মূল আয়োজক বা স্বাগতিক দেশ হবে তুরস্ক।
i
ব্যাখ্যা (Explanation):
- Fiscal Policy বা রাজস্ব নীতি মূলত সরকারের আয় ও ব্যয়ের সাথে সম্পর্কিত।
- Government taxation (সরকারি কর ব্যবস্থা) এবং সরকারি ব্যয় হলো এর প্রধান হাতিয়ার।
অন্যদিকে, Repo rate, Open market operations এবং Cash reserve ratio হলো Monetary Policy বা মুদ্রানীতির হাতিয়ার, যা কেন্দ্রীয় ব্যাংক (যেমন: বাংলাদেশ ব্যাংক) নিয়ন্ত্রণ করে।
i
ব্যাখ্যা (Explanation):
- পৃথিবীর প্রাচীনতম সভ্যতা হল মেসোপটেমীয় সভ্যতা ।
- গ্রিক ভাষায় 'মেসোপটেমীয় অর্থ দুই নদীর মধ্যবর্তী অঞ্চল।
- খ্রিস্টপূর্ব ৫০০০ অব্দে ইরাকের টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর উর্বর তীরাঞ্চলে এ সভ্যতার বিকাশ ঘটে ।
- আধুনিক তুরস্ক,সিরিয়া ,ইরান,ইরাক ও কুয়েত এ সভ্যতার অংশ ছিল ।তবে এ সভ্যতার বেশিরভাগ অংশ ইরাকে অবস্থিত ।
- মেসোপটেমিয়ায় গড়ে উঠা প্রথম সভ্যতা হলো সুমেরীয় সভ্যতা।
- আনুমানিক প্রায় ছয় হাজার বছর পূর্বে বর্তমান ইরাকে সুমেরীয় সভ্যতার বিকাশ লাভ করেছিলো।
- সুমেরীয় সভ্যতার পর পর্যায়ক্রমে মেসোপটেমিয়ায় ব্যাবিলনীয়, অ্যাসেরীয় এবং ক্যালডীয় সভ্যতা বিকশিত হয়।
i
ব্যাখ্যা (Explanation):
- OECD-এর "Pillar Two" চুক্তির মূল লক্ষ্য হলো বহুজাতিক কোম্পানিগুলো যেন কর ফাঁকি দিতে না পারে তা নিশ্চিত করা।
- এই চুক্তি অনুযায়ী, বড় কোম্পানিগুলোর আয়ের ওপর Global minimum corporate tax rate হিসেবে ১৫% (15%) কর ধার্য করা হয়েছে।
- এটি নিশ্চিত করে যে কোম্পানিগুলো যেখানেই ব্যবসা করুক না কেন, তাদের অন্তত এই ন্যূনতম কর প্রদান করতে হবে।
i
ব্যাখ্যা (Explanation):
জাতিসংঘের (United Nations) সনদ অনুযায়ী এর প্রধান অঙ্গসংস্থা (Major Organs) ৬টি
সেগুলো হলো:
১. সাধারণ পরিষদ (General Assembly)
২. নিরাপত্তা পরিষদ (Security Council)
৩. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (Economic and Social Council)
৪. ওছি পরিষদ (Trusteeship Council) [১৯৯৪ সাল থেকে কার্যক্রম স্থগিত]
৫. আন্তর্জাতিক বিচারালয় (International Court of Justice)
৬. সচিবালয় (Secretariat)
উল্লেখ্য, জাতিসংঘের সদর দপ্তর নিউইয়র্কে অবস্থিত হলেও আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত।
i
ব্যাখ্যা (Explanation):
- অর্থনীতির পরিভাষায় Central Bank বা কেন্দ্রীয় ব্যাংককে 'Lender of Last Resort' বা 'ঋণের শেষ আশ্রয়স্থল' বলা হয়।
- যখন বাণিজ্যিক ব্যাংকগুলোর তারল্য সংকট দেখা দেয় এবং অন্য কোনো উৎস থেকে তারা ঋণ পায় না, তখন তারা কেন্দ্রীয় ব্যাংকের দ্বারস্থ হয়।
- কেন্দ্রীয় ব্যাংক তখন তাদের ঋণ দিয়ে দেউলিয়া হওয়া থেকে রক্ষা করে।

এখানে প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা দেখতে পারবেন, বাকি সব প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা পেতে এখনই অ্যাপ ইন্সটল করুন।

Install App
i
ব্যাখ্যা (Explanation):
মুঘল সম্রাট Akbar বাংলা নববর্ষ বা 'পহেলা বৈশাখ' উদযাপনের সূচনা করেছিলেন।

এর পেছনের কারণ ও ইতিহাস:
ফসলি সন: সম্রাট আকবরের সময়ে কৃষকদের কাছ থেকে খাজনা আদায় করা হতো হিজরি বর্ষপঞ্জি অনুসারে। কিন্তু হিজরি সন চাঁদের ওপর নির্ভরশীল হওয়ায় তা সবসময় ফসল কাটার ঋতুর সাথে মিলত না, যা কৃষকদের জন্য অসুবিধাজনক ছিল।
বাংলা সনের প্রবর্তন: এই সমস্যা সমাধানের জন্য আকবর তাঁর সভার জ্যোতির্বিজ্ঞানী ফতেহ্-উল্লাহ শিরাজি-কে একটি নতুন বর্ষপঞ্জি তৈরির নির্দেশ দেন।
১৫৮৪ সালে প্রবর্তন: হিজরি সনের সাথে সৌর সনের সমন্বয় করে ১৫৮৪ সালে 'তারিখ-ই-ইলাহি' বা বাংলা সনের প্রবর্তন করা হয়, যদিও তা গণনা করা হয় আকবরের সিংহাসনে আরোহণের বছর (১৫৫৬) থেকে।
• পরবর্তীতে এই 'ফসলি সন'-ই 'বাংলা সন' বা 'বঙ্গাব্দ' হিসেবে পরিচিতি লাভ করে।
i
ব্যাখ্যা (Explanation):
DNS (Domain Name System) এর বিভিন্ন রেকর্ডের মধ্যে A Record (Address Record) একটি ডোমেইন নামকে সরাসরি একটি IPv4 ঠিকানার সাথে ম্যাপ করে।
অন্যান্য অপশনগুলোর মধ্যে:
- AAAA Record ম্যাপ করে IPv6 ঠিকানার সাথে।
- CNAME Record একটি ডোমেইনের অ্যালিয়াস বা উপনাম তৈরি করে।
- MX Record ইমেইল সার্ভারের সাথে সম্পর্কিত।
i
ব্যাখ্যা (Explanation):
বিশাল ডেটাসেট বা তথ্যের ভান্ডার থেকে নির্দিষ্ট প্যাটার্ন, সম্পর্ক বা প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করার প্রক্রিয়াকে Data Mining বলা হয়।
এটি মূলত পরিসংখ্যান এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ব্যবসার পূর্বাভাস বা সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে।
- Data Entry হলো কেবল তথ্য ইনপুট দেওয়া।
- Data Scrubbing হলো ভুল তথ্য পরিষ্কার করা।
- Data Buffering হলো অস্থায়ীভাবে ডেটা সংরক্ষণ করা।
i
ব্যাখ্যা (Explanation):
- Python একটি হাই-লেভেল এবং হিউম্যান-রিডেবল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
- এটির সিনট্যাক্স সহজ হওয়ায় এটি জেনারেল-পারপাস প্রোগ্রামিং, ওয়েব ডেভেলপমেন্ট এবং বিশেষ করে Data Science-এর জন্য অত্যন্ত জনপ্রিয়।
অন্য দিকে, Assembly Language এবং Machine/Binary Code হলো লো-লেভেল ল্যাঙ্গুয়েজ, যা হার্ডওয়্যারের খুব কাছাকাছি থাকে এবং শেখা কঠিন।
i
ব্যাখ্যা (Explanation):
- প্রোগ্রামিংয়ের ভাষায় কোডের যেকোনো ভুল বা ত্রুটিকে Bug বলা হয়।
- এটি হতে পারে সিনট্যাক্স এরর (লেখার নিয়মে ভুল) বা লজিক্যাল এরর (ভুল ফলাফল আসা), যা প্রোগ্রামকে সঠিকভাবে চলতে বাধা দেয়।
অন্যদিকে, Patch হলো বাগ ফিক্স করার আপডেট, Malware ক্ষতিকর সফটওয়্যার এবং Script হলো ছোট প্রোগ্রাম।
i
ব্যাখ্যা (Explanation):
- কোনো নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য ধাপে ধাপে (step-by-step) যে নির্দেশনা বা নিয়ম অনুসরণ করা হয়, তাকে Algorithm বলে।
অন্য অপশনগুলোর মধ্যে,
Loop একই কাজ বারবার করার জন্য,
Variable ডেটা স্টোর করার জন্য এবং
Constant অপরিবর্তনশীল মান রাখার জন্য ব্যবহৃত হয়।
i
ব্যাখ্যা (Explanation):
- সার্ভার থেকে ইমেইল রিসিভ বা গ্রহণ করার জন্য POP3 (Post Office Protocol version 3) ব্যবহৃত হয়।
- এটি মেইলগুলো সার্ভার থেকে ক্লায়েন্ট ডিভাইসে ডাউনলোড করে নেয়।
- বিপরীতে, SMTP ইমেইল পাঠানোর জন্য, FTP ফাইল ট্রান্সফারের জন্য এবং HTTP ওয়েবসাইট ব্রাউজিংয়ের জন্য ব্যবহৃত হয়।
i
ব্যাখ্যা (Explanation):
- প্রোগ্রামিংয়ে পূর্ণসংখ্যা (যেমন: 1, 10, -50) স্টোর করার জন্য int (Integer) ডেটা টাইপ ব্যবহার করা হয়।

অন্য অপশনগুলোর মধ্যে,
- float দশমিক সংখ্যার জন্য,
- char একটি অক্ষরের জন্য এবং
- string টেক্সট বা বাক্যের জন্য ব্যবহৃত হয়।
i
ব্যাখ্যা (Explanation):
HDD বা Hard Disk Drive হলো একটি প্রচলিত স্টোরেজ ডিভাইস যা ডেটা সেভ করার জন্য চুম্বকীয় শক্তি ব্যবহার করে।

এর মূল বৈশিষ্ট্যগুলো হলো:
• এর ভেতরে Magnetic Disks বা প্ল্যাটার (Platters) থাকে যা খুব দ্রুত ঘোরে (Rotational platters)।
• একটি রিড/রাইট হেড (Read/Write head) এই ঘূর্ণায়মান ডিস্কের ওপর ডেটা লেখে বা পড়ে।

SSD বা USB Flash-এ কোনো ঘূর্ণায়মান অংশ থাকে না এবং Optical Disk লেজার ব্যবহার করে, চুম্বক নয়।
i
ব্যাখ্যা (Explanation):
L1 Cache (Level 1 Cache) হলো কম্পিউটারের মেমোরি হায়ারার্কিতে (Memory Hierarchy) সবচেয়ে দ্রুতগতির মেমোরি।

এর কারণগুলো হলো:
• এটি সরাসরি CPU এর ভেতরে (Inside the CPU) অবস্থান করে, তাই ডেটা আদান-প্রদানে সময় সবচেয়ে কম লাগে।
• এটি আকারে খুব ছোট কিন্তু অত্যন্ত ব্যয়বহুল।

অন্যদিকে, L3 Cache সিপিইউ-এর বাইরে থাকতে পারে এবং L1-এর চেয়ে ধীরগতির। Main Memory এবং Virtual Memory অনেক বেশি ধীরগতির হয়।

এখানে প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা দেখতে পারবেন, বাকি সব প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা পেতে এখনই অ্যাপ ইন্সটল করুন।

Install App
i
ব্যাখ্যা (Explanation):
DRAM (Dynamic RAM)-এর প্রতিটি মেমোরি সেলে একটি ক্যাপাসিটর (Capacitor) থাকে যা বৈদ্যুতিক চার্জ ধরে রাখে।
• ক্যাপাসিটর থেকে সময়ের সাথে সাথে চার্জ কমে যায় বা লিক (Charge leakage) হয়।
• ডেটা যাতে হারিয়ে না যায়, সেজন্য একে প্রতি সেকেন্ডে হাজার হাজার বার রিচার্জ বা Refresh করতে হয়।

Static RAM বা SSD-তে এভাবে ক্রমাগত রিফ্রেশ করার প্রয়োজন হয় না।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0