সরাসরি মূল কন্টেন্টে যান

গ্রামীন ব্যাংক( শিক্ষানাবিশ কেন্দ্র ব্যবস্থাপক) -১৭.০২.২০২৩

৩০ টি প্রশ্ন
টপিক তালিকা
একই বিষয়ের সব টপিক
ব্যাখ্যা (Explanation)
কম্পিউটারের যে অংশ Data processing এর কাজ করে থাকে তাকে Central Processing Unit (CPU) বলে। CPU তৈরিতে Microprocessor লাগে। CPU-কে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। ১৯৭১ সালে ড. টেড হফ Microprocessor তৈরি করেন। CPU তিনটি অংশ নিয়ে গঠিত। যথা: Arithmetic Logic Unit (ALU), Control Unit ও Register.
ব্যাখ্যা (Explanation)

 কম্পিউটার মেমোরিতে ডেটা সংরক্ষণের পরিমাণকে মেমোরির ধারণক্ষমতা বলে। অপশন অনুযায়ী সবচেয়ে বেশি ধারণ ক্ষমতাসম্পন্ন একক হলো পেটাবাইট।

-১০২৪ বাইট:১ কিলোবাইট

-১০২৪ কিলোবাইট:১ মেগাবাইট

-১০২৪ মেগাবাইট:১ গিগাবাইট

-১০২৪ গিগাবাইট:১ টেরাবাইট

-১০২৪ টেরাবাইট:১ পেটাবাইট

 
ব্যাখ্যা (Explanation)
-সত্যেন্দ্রনাথ দত্ত: ছন্দের জাদুকর
-জসীমউদ্দীন: পল্লীকবি
-কাজী নজরুল ইসলাম: বিদ্রোহী কবি
-সমর সেন: আধুনিক যুগের নাগরিক কবি
ব্যাখ্যা (Explanation)
যে সকল ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের তালিকায় অন্তর্ভুক্ত নয় তাদেরকে Non-Scheduled বা অ-তফসিলি ব্যাংক বলে। অ-তফসিলি ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম-নীতি মেনে চলে না। কয়েকটি Non-Scheduled ব্যাংক হলো:
- পল্লী সঞ্চয় ব্যাংক,
- কর্মসংস্থান ব্যাংক,
- গ্রামীণ ব্যাংক ও
- আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক।

অন্যদিকে, প্রবাসী কল্যাণ ব্যাংক হলো বিশেষায়িত তফসিলি ব্যাংক।
ব্যাখ্যা (Explanation)
রাজা রামমোহন রায় রচিত গ্রন্থ ‘পথ্য প্রদান (১৮২৩)।

ড. মুহম্মদ শহীদুল্লাহ্ রচিত বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ক গবেষণা গ্রন্থ: ‘বাংলা সাহিত্যের কথা (১ম খণ্ড- ১৯৫৩, ২য় খণ্ড- ১৯৬৫), ‘বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান (১৯৬৫), ‘ভাষা ও সাহিত্য' (১৯৩১), ‘বাংলা ব্যাকরণ (১৯৫৮), ‘বাংলা ভাষার ইতিবৃত্ত' (১৯৬৫)।
ব্যাখ্যা (Explanation)
ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু,
পথে যদি পিছিয়ে পড়ি কভু।
এই-যে হিয়া থরথর
কাঁপে আজি এমনতরো
এই বেদনা ক্ষমা করো
ক্ষমা করো প্রভু।
এই দীনতা ক্ষমা করো প্রভু,
পিছন-পানে তাকাই যদি কভু।
দিনের তাপে রৌদ্রজ্বালায়
শুকায় মালা পূজার থালায়,
সেই ম্লানতা ক্ষমা করো
ক্ষমা করো প্রভু।
(রবীন্দ্র সংগীত)
ব্যাখ্যা (Explanation)
-বর্তমান কালের আগেই যে ক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে, তার সংঘটন কালই সাধারণ অতীত কাল।
-যেমন: প্রদীপ নিভে গেল। প্রদত্ত বাক্যে 'গেল' ক্রিয়ার মাধ্যমে কাজের সমাপ্তি আগেই ঘটে গেছে।
ব্যাখ্যা (Explanation)
নাউরু প্রজাতন্ত্র দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মাইক্রোনেশিয়া অঞ্চলের একটি ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র। নাউরুর কোনো অফিসিয়াল রাজধানী নেই, তবে দেশটির সরকারি অফিসসমূহ ইয়ারেন শহরে অবস্থিত।

অন্যদিকে, সুইজারল্যান্ড, ইথিওপিয়া, উত্তর ও দক্ষিণ কোরিয়ার রাজধানী যথাক্রমে- বার্ন, আদ্দিস আবাবা, পিয়ংইয়ং ও সিউল।

প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা ওয়েবসাইটে; সবগুলোর সম্পূর্ণ ব্যাখ্যা পেতে অ্যাপ ইন্সটল করুন।

ব্যাখ্যা (Explanation)
‘অথৈ জল’ অর্থ ভীষণ বিপদ ।
অথৈ শব্দের অর্থ যার থই বা কূলকিনারা নেই। অর্থাৎ, বিপদের কোনো শেষ সীমা না থাকলে এই বাগধারাটি ব্যবহৃত হয় ।
অন্যান্য অপশন :
- সাংঘাতিক: ভয়ানক।
- অকেজো: অপদার্থ বা কাজের নয়।
সোর্সঃ অগ্রদূত বাংলা সাহিত্য ও ব্যাকরণ
ব্যাখ্যা (Explanation)
'Run at' phrasal verb-টির অর্থ আক্রমণ করা। The dog is running at the fox- কুকুরটি শেয়ালের উপর আক্রমণ করছে।
ব্যাখ্যা (Explanation)
Utopia (স্বর্গরাজ্য) বলতে এমন এক কাল্পনিক রাজ্যকে বুঝায় যেখানে নিখুঁত সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা বিদ্যমান ।
ব্যাখ্যা (Explanation)
Put out অর্থ নিভানো ।সুতরাং বাতিটি নিভাও এর ইংরেজি হল Put out the lamp.
ব্যাখ্যা (Explanation)
Hold water ( ধোপে টেকা/ টিকে থাকা) idiom- টির অর্থ- bear examination.
ব্যাখ্যা (Explanation)
'All that glitters is not gold' উক্তিটি William Shakespeare এর নাটক The Merchant of Venice থেকে চয়ন করা হয়েছে। উক্তিটি নাটকের Act-II, Scene - 7 থেকে নেওয়া হয়েছে। উক্তিটি করেছেন Morocco এর Prince. এই নাটকের প্রধান চরিত্র Portia কে বিয়ের জন্য Prince কে তিনটি বাক্সের মধ্যে একটি বাক্স নির্ধারণ করতে বলা হলে মরক্কোর যুবরাজ উক্তিটি করেন।
ব্যাখ্যা (Explanation)
‘কোনো কথায় অটল থাকা/প্রতিশ্রুতি রাখা' অর্থে true এর পরে preposition হিসেবে to বসে। The man is true to his word- লোকটি তার কথায় অটল।
ব্যাখ্যা (Explanation)
Equivocal (দ্ব্যর্থবোধক) এর antonym হচ্ছে unambiguous (দ্ব্যর্থহীন)।
ব্যাখ্যা (Explanation)
কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝাতে preposition হিসেবে the বসে। Are you attending the reception today?- আপনি কি আজকে অভ্যর্থনা অনুষ্ঠানে যোগদান করবেন?
ব্যাখ্যা (Explanation)
Warrior (সৈনিক/যোদ্ধা) অর্থ- soldier. Sailor নাবিক; pirate- জলদস্যু; spy- গুপ্তচর।

নিজের প্রস্তুতি যাচাই করুন — অ্যাপে লাইভ পরীক্ষা দিয়ে মেরিট লিস্টে নিজের অবস্থান দেখুন।

ব্যাখ্যা (Explanation)
মাইকেল মধুসূদন দত্ত উনবিংশ শতাব্দির একজন কবি ও সাহিত্যিক। বাংলা সাহিত্যের পাশাপাশি Visions of Past (কবিতা) এবং The Captive Lady (কাব্যগ্রন্থ) নামে দুটি ইংরেজি গ্রন্থ রচনা করেন।
ব্যাখ্যা (Explanation)
মনে করি, 
করিমের বেতন = ৭x টাকা
এবং, রহিমের বেতন = ৫x টাকা
প্রশ্নমতে, ৭x - ৫x = ৪০০
⇒২x = ৪০০
⇒x = ২০০
∴ রহিমের বেতন = ৫ × ২০০ = ১০০০ টাকা

ব্যাখ্যা (Explanation)
১ টির ক্রয়মূল্য = ১০/৫ = ২ টাকা 
আবার, ১ টির বিক্রয়মূল্য = ১৫/৬ = ৫/২ টাকা 
∴লাভ = ৫/২-২ = ৫-৪/২ = ১/২ টাকা
∴শতকরা লাভ = (১/২)/২ × ১০০% = ১/৪ × ১০০% = ২৫%
ব্যাখ্যা (Explanation)
১০.০০ থেকে ১১.৩০ পর্যন্ত সময় = ১.৩০ ঘণ্টা
দেওয়া আছে, প্রতি ৩০ মিনিটে ব্যাকটেরিয়ার সংখ্যা ২ গুণ হয়
এখন, ১০.০০ এ ব্যাকটেরিয়া ৩,০০,০০০ হলে
১০.৩০ এ ব্যাকটেরিয়া ৬,০০,০০০
১১.০০ এ ব্যাকটেরিয়া ১২,০০,০০০
১১.৩০ এ ব্যাকটেরিয়া ২৪,০০,০০০
ব্যাখ্যা (Explanation)
১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি
ব্যাখ্যা (Explanation)
১০ ঘণ্টা কাজের জন্য মজুরী পায় = ১ম ৮ ঘণ্টা + পরবর্তী ২ ঘণ্টা 
=(৮×১০)+(২×১৫)
=৮০+৩০
=১১০ টাকা
∴ঘণ্টা প্রতি গড় মজুরি = ১১০/১০ = ১১ টাকা
ব্যাখ্যা (Explanation)
দেওয়া আছে, ৩ জনের গড় বয়স = ২৪ বছর
∴৩ জনের মোট বয়স = ২৪ × ৩ = ৭২ বছর
আবার, 
২ জনের প্রত্যেকের বয়স ২১ বছর হলে মোট বয়স = ২১ × ২ = ৪২ বছর
∴১ জনের সর্বোচ্চ বয়স = ৭২ - ৪২ = ৩০ বছর

এই টপিকের সব প্রশ্ন ব্যাখ্যাসহ, ভুল-সঠিক-বুকমার্ক আলাদা করে রিভিশন — অ্যাপে।

সঠিক উত্তর: ০ ভুল উত্তর: ০
নোটিশ

 ✅ টপিক ও সাব-টপিকভিত্তিক জব সলিউশন্স 

২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।

▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন।
↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।


 ★ বর্তমান চলমান কোর্স (সব পরীক্ষা website থেকে OMR পদ্ধতিতে দিতে পারবেন) 

১) ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)  নতুন 
২) প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (লেকচার শিট ভিত্তিক কোর্স) নতুন 
৩) ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের মাস্টার স্টাডি রুটিন নতুন 
৪) Master English Study (৯৯ দিনের স্পেশাল কোর্স) নতুন 
৫)
১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক
৬) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা 
 নতুন 
৭) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা 
 নতুন 
৮) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান
৯) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
১০) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস
১১) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
১২) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
১৩)  ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন (মেডিকেল)  নতুন 
১৪) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী


 ➤ আপকামিং কোর্স ও রুটরশ

✦ ১০তম-১৩তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ১৪তম-২০তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ৫২তম বিসিএস প্রস্তুতি।