Solution
Correct Answer: Option C
ধরি, দলে গরুর সংখ্যা $x$ এবং মুরগির সংখ্যা $y$
আমরা জানি,
- প্রতিটি গরুর ১টি মাথা এবং ৪টি পা থাকে। তাই $x$ টি গরুর মোট মাথা $x$ টি এবং মোট পা $4x$ টি।
- প্রতিটি মুরগির ১টি মাথা এবং ২টি পা থাকে। তাই $y$ টি মুরগির মোট মাথা $y$ টি এবং মোট পা $2y$ টি।
তাহলে ওই দলে,
- মোট মাথার সংখ্যা = $x + y$
- মোট পায়ের সংখ্যা = $4x + 2y$
প্রশ্নের শর্তানুযায়ী, মোট পায়ের সংখ্যা তাদের মোট মাথার সংখ্যার দ্বিগুণের চেয়ে ১৪ বেশি। এটিকে সমীকরণ আকারে সাজালে আমরা পাই:
$4x + 2y = 2(x + y) + 14$
$\Rightarrow 4x + 2y = 2x + 2y + 14$
এখন উভয় পাশ থেকে $2y$ বাদ দিলে বা একপাশে নিয়ে আসলে পাই,
$\Rightarrow 4x - 2x = 14$
$\Rightarrow 2x = 14$
$\Rightarrow x = \frac{14}{2}$
$\Rightarrow x = 7$
যেহেতু আমরা গরুর সংখ্যাকে $x$ ধরেছিলাম, তাই দলে গরুর সংখ্যা হলো ৭ টি।
সোর্সঃ খাইরুল বেসিক গণিত।