Solution
Correct Answer: Option A
মাঠের চারদিকে বেড়া দেওয়ার অংকগুলো সমাধানের ক্ষেত্রে সবসময় মনে রাখবে, চারদিকে বেড়া দেওয়া মানে হলো সম্পূর্ণ মাঠটির পরিসীমা (Perimeter) বের করা। প্রশ্নে বেড়া দেওয়ার খরচ মিটারে দেওয়া আছে, তাই প্রথমে আমাদের সেন্টিমিটার একককে মিটারে পরিবর্তন করে নিতে হবে।
- দেওয়া আছে, মাঠের দৈর্ঘ্য = $360$ সে.মি. বা $\frac{360}{100}$ মিটার = $3.6$ মিটার
- এবং মাঠের প্রস্থ = $160$ সে.মি. বা $\frac{160}{100}$ মিটার = $1.6$ মিটার
আমরা জানি, আয়তাকার মাঠের পরিসীমা = $2 \times (\text{দৈর্ঘ্য} + \text{প্রস্থ})$
- মাঠের পরিসীমা = $2 \times (3.6 + 1.6)$ মিটার
- = $2 \times 5.2$ মিটার
- = $10.4$ মিটার
এখন, মোট খরচ বের করার পালা:
- $1$ মিটার বেড়া দিতে খরচ হয় $100$ টাকা
- সুতরাং, মোট $10.4$ মিটার বেড়া দিতে খরচ হবে = $(10.4 \times 100)$ টাকা = ১০৪০ টাকা।
সোর্সঃ খাইরুল বেসিক গণিত